+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এক্সক্লুসিভঃ মলানদিঘির হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন জেলার প্রথম সুস্থ হয়ে ওঠা করোনা আক্রান্ত ব্যাক্তি

Ad Image
Ad Image

এক্সক্লুসিভঃ মলানদিঘির হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন জেলার প্রথম সুস্থ হয়ে ওঠা করোনা আক্রান্ত ব্যাক্তি

admin April 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৬এপ্রিলঃ

Exlusive:  করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের ৬ তারিখে পশ্চিম বর্ধমানের মলানদিঘির করোনার বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নিশ্চিত ছিলেন না যে আদৌ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা। কিন্তু আজ বৃহস্পতিবার সম্পূর্ণ সুস্থ হয়ে নিজের পরিবারের কাছে ফিরে গেলেন এই জেলায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠা প্রথম ব্যাক্তি।

আসানসোলের গোধূলী মোড়ের বাসিন্দা বছর ৪০ এর এই ব্যাক্তি জ্বর, সর্দি, কাশি নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রথমে। সেখানে ৪এপ্রিল তাঁর প্রথম পরীক্ষার পর করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁকে মলানদিঘির করোনার বিশিষ্ট হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। ৬এপ্রিল তাঁকে মলানদিঘির ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে এতদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালীন তাঁর দ্বিতীয় পরীক্ষা হয় ১৩ এপ্রিল। সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আরো নিশ্চিত হতে দুদিন পরেই অর্থাৎ ১৫ এপ্রিল তাঁর তৃতীয়বার পরীক্ষা হয় আর সেই রিপোর্টও নেগেটিভ আসে। অবশেষে ১৬ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার আসানসোলের ওই ব্যাক্তিকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে তাঁকে হাসপাতাল থেকে মুক্ত করা হয়।   

 

Post Views: 3,942
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN