+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাতুড়িয়া শিল্পতালুকে কারখানা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় পুলিশের জালে আরো ৩ দুষ্কৃতি

Ad Image
Ad Image

রাতুড়িয়া শিল্পতালুকে কারখানা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় পুলিশের জালে আরো ৩ দুষ্কৃতি

admin April 29, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯এপ্রিলঃ

দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকে বন্ধ কারখানার যন্ত্রাংশ চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এবার তিনজন যুবককে গ্রেপ্তার করল কোকওভেন থানার পুলিশ। সাথে উদ্ধার হয় চুরি যাওয়া লক্ষাধিক তাকা মূল্যের জিনিসপত্র সহ একটি রয়্যাল এনফিল্ড বাইক।  ধৃতদের পুলিশী হেফাজতের আবেদন করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

চলতি মাসের ১৬তারিখে ওই শিল্পতালুকে একটি বেসরকারী কারখানা থেকে কিছু জিনিসপত্র চুরি যায়। তদন্তে নামে কোকওভেন থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ ২৬ এপ্রিল প্রথমে দুজন যুবককে গ্রেপ্তার করে। সুনীল সাউ ও প্রমোদ চৌধুরী নামে ওই দুই যুবককে এরপর আদালতে পেশ করা হলে বিচারক তাদের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের এরপর পুলিশ আবারও জেরা শুরু করে তাদের থেকে ওই চুরির সাথে যুক্ত থাকার অপরাধে আরো মৃত্যুঞ্জয় ধীবর, সরোজ কুমা বিন ও মহম্মদ কৌশর নামে তিনজনকে গতকাল রাতে গ্রেপ্তার করে। সাথে উদ্ধার করে তামার যন্ত্রাংশ, ৫টি তামার মলকিউব ও রয়্যাল এনফিল্ড বাইকটি। ধৃতরা দুর্গাপুরের মায়াবাজার ও ওয়ারিয়ার বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানা গেছে।

কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ দাস জানান যে, এই ঘটনায় আরো একজনের নাম উঠে আসছে আর ওই বাইকটি তারই, যেটা ধৃতরা চুরির কাজে ব্যবহার করত। তবে তদন্তের স্বার্থে এখনই ওই ব্যাক্তির নাম প্রকাশ করতে রাজী হয়নি পুলিশ।

Post Views: 1,625
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN