+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবমূর্তি তৃণমূলকে দুর্গাপুর পুরসভার নির্বাচনে জয়ী করবেঃ আত্মবিশ্বাসী জেলা সভাপতি

Ad Image
Ad Image

মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবমূর্তি তৃণমূলকে দুর্গাপুর পুরসভার নির্বাচনে জয়ী করবেঃ আত্মবিশ্বাসী জেলা সভাপতি

admin November 20, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০নভেম্বরঃ

ভোটের ঘন্টা না বাজলেও পুরসভা নির্বাচন নিয়ে নিজেদের জায়গা অব্যাহত রাখতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। সদ্য পশ্চিম বর্ধমান জেলার সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন বিধান উপাধ্যায়। স্বভাবতই সেই দায়িত্ব পালন করতে বদ্ধ পরিকর জেলা সভাপতি আসন্ন পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে দুর্গাপুরের পুরপিতা, পুরমাতা সহ ওয়ার্ডের সভাপতিদের নিয়ে আজ শনিবার সিধো কানহু স্টেডিয়ামে জেলা কার্যালয়ে একটি বৈঠক করলেন। জেলা সভাপতি বিধান উপাধ্যায় দলের কর্মীদের সুবিধা ও অসুবিধা বিষয়ে খোঁজ করেন। এবং এলাকায় এলাকায় ভোটার তালিকা নথিভুক্ত ও বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এবং নির্বাচনের আগে কি ভাবে মানুষের সাথে যোগাযোগ কররে দলের কর্মীরা সেই বিষয়ে আলোচনা হয়। বিধান উপাধ্যায় বলেন, দলের পুরনো কর্মীদের কোনও নির্বাচন কাজে নিযুক্ত হতে হবে। দলের প্রতি তাঁদের কোনও অভিমান থাকলে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলবেন তিনি।

গতবারে অর্থাৎ ২০১৭ সালে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে ‘ভোট-লুট’ এর অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। কার্যত বিরোধী শূণ্য জয়লাভ করে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ উঠেছিল, যা আজও শিল্পাঞ্চল রাজনীতিতে চর্চিত বিষয়। এই প্রেক্ষিতে বিধান উপাধ্যায় বলেন এবারে পুরসভা নির্বাচনে দুর্গাপুরে বিজেপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন। তবে ভোট লুটের কোনো প্রয়োজন তৃনমূলের প্রয়োজন পড়ে না, কারন মমতা বন্দোপাধ্যায়ের একটি স্বচ্ছ ভাবমূর্তি আছে আর সেই ভাবমূর্তি দিয়ে যেমন এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছে, তেমনই দুর্গাপুর পুরসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়ী হবে।

Post Views: 1,599
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN