+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পঃ বর্ধমানের তিনটে হাসপাতালকে পিপিই কিট প্রদান

Ad Image
Ad Image

দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পঃ বর্ধমানের তিনটে হাসপাতালকে পিপিই কিট প্রদান

admin April 28, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮এপ্রিলঃ

সারা বিশ্ব জুড়ে করোনার থাবায় আক্রান্ত মানুষজন আর এই করোনা যুদ্ধে ভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ করার লড়াইয়ে সামিল চিকিৎসক থেকে শুরু করে নার্স কিংবা স্বাস্থ্যকর্মীদের দরকার সবার আগে নিজেদের সুস্থ থাকা। তাই সুস্থ থাকতে গেলে সাথে করোনা যুদ্ধে মূল হাতিয়ার হিসেবে দরকার মাস্ক, গ্লাভস, জীবানুনাশক দ্রব্য। এত গেল একদিক। অন্যদিকে করোনায় আক্রান্ত রোগীদের সঠিক পরিষেবা দিতে দরকার পিপিই কিট। আজ এই সকল কিছু বিষয় মাথায় রেখে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার তিনটি হাসপাতালের কর্তৃপক্ষের হাতে বেশ কিছু স্বাস্থ্য সম্বন্ধীয় সামগ্রী তুলে দেওয়া হল। এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুর্গাপুর শাখার এনএসপিসিএল-এর সিএসআর বিভাগ।

প্রসঙ্গতঃ দুর্গাপুর মহকুমা হাসপাতাল, মলানদিঘির সনোকা হাসপাতাল ও আসানসোলের এইচ এল জি হাসপাতাল জেলায় করোনা মোকাবিলায় অগ্রনী ভুমিকা নিয়েছে। তাই দুর্গাপুরের সৃজনী প্রেক্ষেগৃহে আয়োজিত এই কর্মসূচীতে এদিন তাদের হাতে মূলতঃ পিপিই কিট তুলে দেওয়া হয়। এছাড়াও যথেষ্ট পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার, তিনটে লেয়ারের মাস্ক, এন৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ হাসপাতালের পরিবেশ বিশুদ্ধ রাখতে সাথে জীবানুনাশ করতে জীবানুনাশক স্প্রে তুলে দেওয়া হয় ওই হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।

দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে বলেন যে, “করোনা মোকাবিলায় আমাদের জেলার এই তিনতে হাসপাতাল এক বিশেষ ভূমিকা নিয়ে চলেছে। তাই তাদের হাতে আমরা আজ এই সমস্ত সামগ্রী তুলে দিতে পেরে বেশ ভাল লাগছে, আর এক্ষেত্রে এন এস পি সি এল থেকে তারা যে আর্থিক অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাতে আমাদের তরফে তাদের ধন্যবাদ জানাই।”

Post Views: 2,428
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN