+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   বর্ধমানে আইসক্রিম খেয়ে অসুস্থ ১২ জন পড়ুয়া, আটক বিক্রেতা

Ad Image
Ad Image

বর্ধমানে আইসক্রিম খেয়ে অসুস্থ ১২ জন পড়ুয়া, আটক বিক্রেতা

admin April 9, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ৯ এপ্রিলঃ

স্কুলের বাইরে আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বর্ধমান ২ব্লকের সামন্তী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর ১২জন ছাত্র ছাত্রীকে। এই ঘটনায় আতংক ছড়িয়েছে এলাকাজুড়ে। বর্ধমান ২ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার জানিয়েছেন, শনিবার সামন্তী উচ্চ বিদ্যালয়ের ১২জন ছাত্র ছাত্রী আইসক্রিম খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক তৎপরতার সঙ্গে তিনটি গাড়িতে করে তাদের পাহাড়হাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। চিকিৎসক দ্রুততার সঙ্গে চিকিৎসাও শুরু করেন। তিনি জানিয়েছেন, অত্যধিক গরমের সময় শরীরে জলের পরিমাণ কমে যাওয়ায় ও এরই মধ্যে ঠান্ডা আইসক্রিম খেয়ে নেওয়ায় এই ছাত্র ছাত্রীদের সাময়িক সমস্যা তৈরি হয় শরীরে। তবে চিকিৎসার পর ১০জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। দুজন ছাত্রীর চিকিৎসা চলছে।
বিডিও সুবর্ণা মজুমদার জানিয়েছেন, এই ঘটনায় আইসক্রিম বিক্রেতাকে আটক করা হয়েছে। পাশপাশি ছাত্র ছাত্রীদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বর্ধমান ২ব্লকের সমস্ত স্কুলের বাইরে ১০০মিটারের মধ্যে আইসক্রিম বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যদিকে বর্ধমান ২ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোণার জানিয়েছেন, এদিন সামন্তী উচ্চ বিদ্যালয়ের ১২জন ছাত্র ছাত্রী আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তিনি পাহারহাটি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান।
খবর দেওয়া হয় অভিভাবক দের। সেখানে ছাত্র ছাত্রীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, চার পাঁচজন ছাত্রী মূলত অসুস্থ হলেও বাকি বেশ কয়েকজন আতংকে অসুস্থতা বোধ করে। প্রত্যেকের প্রাথমিক চিকিৎসা করার পর ১০জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দু জন ভর্তি আছে হাসপাতালে।

Post Views: 1,449
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN