+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   বর্ধমানে রক্ষীবিহীন এটিএমে টাকা লুট, আগুন

Ad Image
Ad Image

বর্ধমানে রক্ষীবিহীন এটিএমে টাকা লুট, আগুন

admin April 24, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ২৪ এপ্রিলঃ

ফের বর্ধমানের বর্ধমান থানার আকড়বাগান মোড় এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী বিহীন এটিএমে দুষ্কৃতি হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এলাকার বাসিন্দাদের দাবী, প্রায় বছর দেড়েক আগেও এই নিরাপত্তারক্ষী বিহীন এটিএমটিতে দুষ্কৃতিরা হামলা চালায়। এটিএম মেশিন ভাঙচুর করার চেষ্টাও করা হয়। টাকা লুঠ করার পর এটিএম মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। কত টাকা খোয়া গেছে তা এখনও জানা না গেলেও বেসরকারী সূত্রে দাবী, কয়েক লক্ষ টাকা এটিএম থেকে লুঠ করা হয়েছে। জনবহুল এলাকায় এইভাবে ডাকাতির ঘটনায় নিরাপত্তার দাবী জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বছর দেড়েক আগেও এই এটিএমে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তাই এলাকার নিরাপত্তার স্বার্থে তারা পুলিশি টহলের দাবী জানিয়েছেন। একইসঙ্গে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই মোড়ে বিগত কিছুদিন ধরেই বহিরাগতদের ভিড় হচ্ছে। কখনও চায়ের দোকানে বসে চলে আড্ডা, আবার কখনও মোড়ের মাথায় দাঁড়িয়ে আড্ডা হচ্ছে। এব্যাপারে স্থানীয় বাসিন্দারা অভিযোগও করেছিলেন। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। এটিএম ডাকাতির পর ফের এলাকার নিরাপত্তার দাবীতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Post Views: 1,257
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN