+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে তৃণমূলের ব্লক সভাপতি বদল

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে তৃণমূলের ব্লক সভাপতি বদল

admin April 25, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ এপ্রিলঃ

শাসক দলে ব্লক সভাপতি পদে রদবদল। পাণ্ডবেশ্বর ব্লকে সভাপতির দায়িত্ব পাচ্ছেন কিরিটি মুখোপাধ্যায়। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সভাপতি পদে বহাল থাকছেন সুজিত মুখোপাধ্যায়।
আসানসোল লোকসভা পুনঃনির্বাচন শেষ হতেই দলের ব্লক সভাপতি পদে রদবদল ঘটাতে উদ্যোগী হল তৃণমূল জেলা নেতৃত্ব। গত বিধানসভা ভোটের পর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি পদের দায়িত্ব পান বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তবে সাংগঠনিক অন্যান্য পদে পুনর্গঠন হয়নি তখনও। লোকসভার উপনির্বাচন মিটতেই এবার সে কাজে হাত দিলেন তিনি। দলীয় সূত্রে খবর পাণ্ডবেশ্বর ব্লকে নতুন ব্লক সভাপতির দায়িত্ব পাচ্ছেন কিরিটি মুখোপাধ্যায়। এতদিন এই পদটির দায়িত্বে ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। বর্তমানে তিনি বিধায়ক। তার জায়গায় অন্য কাউকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে এই জল্পনা ছিল দলের অন্দরে। কিরিটি মুখোপাধ্যায় সেই দায়িত্ব পাচ্ছেন বলে দলীয় সূত্রে খবর। দলের অন্দরে কিরিটি বাবু বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগত বলে পরিচিত। অন্যদিকে দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকে বর্তমান ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় পুনরায় দায়িত্ব পাচ্ছেন বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরেই ব্লক সভাপতির দায়িত্বে রয়েছেন সুজিত বাবু। বর্তমানে তিনি জেলা পরিষদের কর্মধ্যক্ষ। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ব্লক সভাপতিদের নাম ঘোষণা করেনি দল। কয়েকদিনের মধ্যেই তা ঘোষণা করা হবে বলে তৃণমূল সূত্রের খবর।

Post Views: 820
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN