+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   প্রচন্ড দাবদাহে বর্ধমানে জ্বলে গেল বিদ্যুতের পোল

Ad Image
Ad Image

প্রচন্ড দাবদাহে বর্ধমানে জ্বলে গেল বিদ্যুতের পোল

admin April 25, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ২৫ এপ্রিলঃ

গ্রীষ্মের তীব্র দাবদাহে জ্বলছে পূর্ব বর্ধমান। প্রায় ৪২ ডিগ্রী তাপমাত্রা ছুঁয়েছে আজ। তার পরেও দেখা মিলছে না কাল-বৈশাখী ঝড় কিংবা বৃষ্টিপাতের। ফলে শুকনো আবহে দাউদাউ করে জ্বলে উঠলো বর্ধমান শহরের একটি ইলেকট্রিক পোল। সোমবার দুপুরের প্রখর উত্তাপে ঝলসে গেল ইলেকট্রিক তার, আর এর জেরে লাগলো আগুন।
কার্যতঃ হঠাৎই ইলেকট্রিক পোলে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে শহরের গুডসেড রোডের বাসিন্দারা। এর জেরে কিছুক্ষনের জন্য ব্যহত হয় ইলেকট্রিক পরিষেবা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই এলাকাবাসির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকার বাসিন্দাদের দাবী, গ্রীষ্মের প্রবল দাবদাহ ও বিদ্যুতের প্রবল চাপের ফলে ইলেকট্রিক পোলে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড়সড় ক্ষতির মুখ থেকে বাঁচলো স্থানীয় বস্তির বাসিন্দারা।

Post Views: 712
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN