+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   স্ত্রী কালো বলে চলতো অত্যাচার, অবশেষে উদ্ধার ঝুলন্ত দেহ

Ad Image
Ad Image

স্ত্রী কালো বলে চলতো অত্যাচার, অবশেষে উদ্ধার ঝুলন্ত দেহ

admin April 26, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(কালনা), ২৬ এপ্রিলঃ

স্ত্রী কালো তাই তার ওপর শারীরিক অত্যাচার ও গঞ্জনা চলছিল। এর পরই রহস্যজনক ভাবে কালনার পূর্বস্থলীর বড় ধামাস এলাকায় ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হইয়। ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে কালনা আদালতে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ।

জানা গিয়েছে, তিন বছর আগে নিজের ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন হুগলীর ভদ্রেশ্বর থানা এলাকার এন এস রোড ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা সরোজিনী ঘোষ। সেই ছবি দেখে প্রেমে পড়ে যায় কালনার পূর্বস্থলীর মাজিদা পঞ্চায়েতের বড় ধামাস গ্রামের দেবার্ঘ্য ঘোষ। দুই জন বাড়ির অমতেই পালিয়ে বিয়ে করে নেয়। এক বছর সব কিছু ঠিকঠাক চললেও সংসারের ছন্দ পতন হয় বধূর গায়ের রং কালো বলে। শুরু হয় শ্বশুর বাড়ির লোকেদের গঞ্জন। চলে মানসিক ও শারীরিক অত্যাচার।হঠাৎ গতকাল অর্থাৎ সোমবার নিজের শ্বশুর বাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা রকমভাবে অত্যাচার চালাত পরিবারের লোকেরা। মারধর করত. এমনকি ফেসবুকে দেখে পরিচয় হওয়ার পর বিয়ের পর থেকেই কালো বলে গঞ্জনা দিত তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। তাঁর স্বামী তাঁর স্ত্রী কে এমনও বলত ফেসবুকের ছবি দেখে সে প্রথমে তাঁকে এত কালো বুঝতে পারেনি, এমনকি তার স্বামীর অন্য জায়গায় সম্পর্কও ছিল. এর পরই ওই মহিলার গতকাল ঝুলন্ত দেহ উদ্ধার হয়. ঘটনার পূর্বস্থলী থানার পুলিশ স্বামী দেবার্ঘ্য ঘোষ ও শ্বশুর বাবলু ঘোষকে গ্রেপ্তার করে এদিন মঙ্গলবার কালনা আদালতে পাঠা।

Post Views: 876
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN