+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে তৃণমূলের একটি দলীয় দপ্তরকে ঘিরে তুমুল অশান্তি, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

Ad Image
Ad Image

দুর্গাপুরে তৃণমূলের একটি দলীয় দপ্তরকে ঘিরে তুমুল অশান্তি, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

admin May 3, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩মেঃ

দলীয় দপ্তরের দখল কার হাতে থাকবে এই প্রশ্নকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদন্দ্ব এলো প্রকাশ্যে। দুর্গাপুর নগর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডের অধীন বেনাচিতি অগ্রণী গলি সংলগ্ন তৃণমূলের এই দলীয় কার্যালয়ের দখলকে ঘিরে মঙ্গলবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো এলাকায়। ধুন্ধুমার কান্ড ঘটে গেলো শহরের বুকে। বিট্টু সান্যাল নামে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান উপাধ্যায়ের কাছে ফোনে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তী। বিট্টু নামে তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণেরও দাবী জানালেন তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তী।

জানা গিয়েছে, গন্ডগোলের সূত্রপাত, গতকাল অর্থাৎ সোমবার রাতে। বেনাচিতির অগ্রণী গলির এই তৃণমূল পার্টি অফিসে বসেন তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তী ও তার অনুগামীরা। অভিযোগ, বিট্টু সান্যাল নামে স্থানীয় এক তৃণমূল নেতা গতকাল রাতে ঐ পার্টি অফিসের সামনে এসে বলেন, কেন এই পার্টি অফিস বন্ধ? অভিযোগ স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তীর অনুগামী বলে পরিচিত মানবেন্দ্র সাহাকে মারধর করে।এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বিট্টু সান্যাল নামে স্থানীয় ঐ তৃণমূল নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়, এরপর বিট্টু সান্যালের অনুগামীরা তৃণমূলের বেনাচিতির অগ্রণী গলির পার্টি অফিসের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে। দলীয় কাউন্সিলার অসীমা চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে বিট্টু সান্যালকে ছেড়ে দেওয়ার দাবী জানায় বিট্টু সান্যালের অনুগামীরা।

এদিকে, বিট্টু সান্যাল নামে অভিযুক্ত তৃণমূল নেতার অনুগামীরা অভিযোগ করেন দলীয় পার্টি অফিসকে দুর্নীতির আখড়াতে পরিণত করে ফেলেছে তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তী ও তার অনুগামীরা। ঘর দখল থেকে শুরু করে যাবতীয় অপকর্ম করা হচ্ছে এই পার্টি অফিস থেকে আর এর প্রতিবাদ করতে গিয়েই কাউন্সিলরের মদতে পুলিশ গ্রেপ্তার করেছে বিট্টু সান্যালকে। অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তীর পাল্টা অভিযোগ করে বলেন, এই বিট্টু সান্যাল এলাকায় দাদাগিরি শুরু করেছে। সরকারী খাস জমি বিক্রি করে দিচ্ছে, সব রকম অন্যায় করছে এই বিট্টু সান্যাল এমনকি মহিলা তৃণমূল কর্মীদের প্রতি অসম্মানজনক আচরণ করে, অবিলম্বে এই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তী।

ফলে দুই পক্ষের গন্ডগোলে রীতিমতো বেনাচিতি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্র মাফিক জানা গেছে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী বলে পরিচিত এই বিট্টু সান্যাল। এতো কিছু গন্ডগোলের পর মঙ্গলবার দুপুরে স্থানীয় তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তীর এক অনুগামী পার্টি অফিস বন্ধ করতে গেলে বিট্টু সান্যালের অনুগামীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়। তুলুল বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পার্টি অফিস খুলে রেখে চলে যেতে বাধ্য হয় তৃণমূল কাউন্সিলার অসীমা চক্রবর্তীর অনুগামীরা।

এইদিকে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে এবার সুর চড়িয়েছে বিরোধীরা, উন্নয়নকে স্তব্ধ রেখে নিজেদের দ্বন্দ্বেই এখন ব্যস্ত তৃণমূল নেতারা পাল্টা তোপ বিরোধীদের। গোটা ঘটনায় এখনো থমথমে গোটা এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশ। প্রবল বিড়ম্বনায় পড়ে যাওয়া তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় ফোনে জানান দলের ভাবমূর্তি নষ্ট করতে দেওয়া যাবে না কোনোভাবে।

Post Views: 969
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN