+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে নয়ানজুলিতে পড়ল গাড়ি, মৃত্যু যুবকের

Ad Image
Ad Image

দুর্গাপুরে নয়ানজুলিতে পড়ল গাড়ি, মৃত্যু যুবকের

admin June 23, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩জুনঃ

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল চার চাকা গাড়ি আর তাতে মৃত্যু হল একজনের। সাথে আহত হয়েছে আরো একজন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের ৪৩নম্বর ওয়ার্ডের অন্তর্গত নডিহা নারায়ণ কালী বাড়ী সংলগ্ন রায়ভান লোহারপুলে। মৃতের নাম সৌমিত্র রায়(২২)। সৌমিত্র রায়ের বাড়ী দুর্গাপুরের বিহারপুরে বলে জানা গেছে। আহত গাড়ীর এক আরোহী, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ। এরপর ঘন্টা খানেক পর স্থানীয়দের তৎপরতায় পুলিশ গাড়িটি সাথে মৃত ও আহত ব্যাক্তিকে উদ্ধার করে।
তবে স্থানীয়দের অভিযোগ, এই নয়নজুলির গার্ড ওয়াল দীর্ঘ কয়েক বছর ধরে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে, আর রাস্তা সরু হওয়ার জন্য এই গার্ড ওয়ালের ভাঙা অংশ দিয়ে নয়নজুলিতে গাড়ি পড়ে যায় ফলে দুর্ঘটনার কবলে পড়ে সাধারণ মানুষ। আর যার মর্মান্তিক পরিণতি ঘটলো বৃহস্পতিবারের দুর্ঘটনায়৷ অবিলম্বে এই গার্ড ওয়াল দেওয়ার দাবী জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। নয়নজুলির এই রাস্তা দিয়ে যাত্রীবাহী বাস চলে, বলা যেতে পারে গুরুত্বপূর্ণ এই রাস্তা এখন মরণফাঁদ হয়ে রয়েছে। সবাই দেখেও না দেখার ভান করে বসে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এখানে, প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ তৈরী হয়েছে। অবিলম্বে এই নয়নজুলিতে গার্ড ওয়াল সংস্কার না হলে আন্দোলনে নামবেন তারা।

Post Views: 4,699
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN