+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ঘরের ছেলে ঘরে ফিরলেন, দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলরের ফের তৃণমূলে যোগদান

Ad Image
Ad Image

ঘরের ছেলে ঘরে ফিরলেন, দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলরের ফের তৃণমূলে যোগদান

admin July 16, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬ জুলাইঃ

ঘরের ছেলে ঘরে ফিরলেন। সমস্ত রাগ অভিমান ভুলে বিধায়কের হাত ধরে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা কৃষ্ণেন্দু আচার্য। য়াজ শনিবার দুর্গাপুরের ১নং ব্লক অফিসে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার ও আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায়।

জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা ছিলেন কৃষ্ণেন্দুবাবু। ২০০৭ সালে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন। এরপর ২০১১ সালে দুর্গাপুর পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হয়লাভ করেন। ২০১৭ সাল পর্যন্ত্য কাউন্সিলর থাকার পর ওই সালেই তিনি আএ পুরনির্বাচনে কোনো টিকিট পাননি।

তৃনমূলের এই প্রাক্তন পুরপিতা কৃষ্ণেন্দু আচার্য জানান, গত দু’-তিন বছর ধরে তিনি যেন দলের কাছে অপাংক্তেয় হয়ে গেছিলেন বলে অনুভব করছিলেন। নানা সময় নানা ভাবে থাকার চেষ্টা করলেও তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই অভিমানে কিছু একটা করে দেখানোর সিদ্ধান্ত নেন তিনি আর ২০১৯ সালের ডিসেম্বরে তিনি বিজেপিতে যোগ দেন। তবে তাঁর এই সিদ্ধান্ত যে অত্যন্ত ভুল ছিল তা তিনি স্বীকার করেন। বলেন বিজেপিতে যোগ দেওয়ার পর দলের দু তিনটি ঘরোয়া মিটিংয়ে যোগ দিয়েই তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। বুঝেছিলেন এই দলটি সাম্প্রদায়িক বিভেদকারী দল। যা তিনি মেনে নিতে পারছিলেন না। কারন ঙ্কৃষ্ণেন্দুবাবু বলেন তিনি ছোট থেকেই হিন্দু মুসলমান সবাইকে এক সাথে নিয়ে চলতে ভালবাসেন। অনেক মুসলমান বন্ধু তাঁর রয়েছে। তাদের শত্রু ভাবা সম্ভব ছিল না কারন তিনি জাতীয়তাবাদী ঘরের ছেলে বলে জানান এই প্রাক্তন পুরপিতা। কয়েকজনের উপর অভিমান করে এই ভুল সিদ্ধান্ত তাঁর নিয়ে ফেলা। সেটা বুঝতে পেরে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে থেকে দলে ফেরার চেষ্টা তিনি করছিলেন। কিন্তু সেই সময় জেলা নেতৃত্বের বদান্যতায় তিনি দলে ঢুকতে পারছিলেন না। তবে এতদিন পর বিধান উপাধ্যায় ও প্রদীপ মজুমদারের কারনে তিনি ফের দলে যোগ দিতে পেরে খুশি। “ঘরের ছেলে যেন ঘরে ফিরলাম এই অনুভূতি হচ্ছে এখন” বলে জানান কৃষ্ণেন্দুবাবু।

Post Views: 1,336
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN