+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   একুশে জুলাইয়ের ধর্মতলার সভার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা ১৩ জন তৃণমূল কর্মীর

Ad Image
Ad Image

একুশে জুলাইয়ের ধর্মতলার সভার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা ১৩ জন তৃণমূল কর্মীর

admin July 16, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৬ জুলাইঃ

একুশে জুলাই শহীদ দিবসে যোগ দিতে শনিবার পাণ্ডবেশ্বর থেকে পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি দিলেন তেরো জন তৃণমূল কর্মী। পদযাত্রার সূচনা করেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
১৯৯৩ সালে একুশে জুলাই সচিত্র পরিচয় পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন অভিযানে ধুমধুমার কান্ড ঘটে যায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। তখন থেকে প্রতি বছর যুব কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করা হতো। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছর থেকে একুশে জুলাই পালন করা হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। গত দু’বছর লকডাউন ও করোনা সংক্রমনের কারণে একুশে জুলাই ধর্মতলায় সভা হয়নি। স্বাভাবিকভাবেই এবছর একুশে জুলাই শহীদ সভা ঘিরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। ধর্মতলা সভায় যোগ দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন পাণ্ডবেশ্বর ব্লকের ১৩ জন তৃণমূল কর্মী। পাণ্ডবেশ্বর থেকে ২২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারা ধর্মতলায় সভায় যোগ দেবেন। শনিবার বেলা দশটা নাগাদ বাঁকোলায় অবস্থিত বিধায়ক কার্যালয় থেকে ধর্মতলার উদ্দেশ্যে পায়ে হেঁটে তারা পদযাত্রা শুরু করেন। সবুজ পতাকা নাড়িয়ে পদযাত্রার সূচনা করেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

নরেন বাবু জানান একশ দিনের প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। সরকারি সমস্ত শিল্প সংস্থা বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। পদযাত্রায় অংশ নেওয়া তৃণমূল কর্মীরা যাত্রাপথে এই সকল বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। নরেন বাবু বলেন ১৩ জন শহীদের স্মৃতিতে ১৩ জন তৃণমূল কর্মীর পদযাত্রা বিফলে যাবে না। ২০২৪ সালে কেন্দ্রে বিজেপি সরকারের বিদায় হবে, বিকল্প সরকারের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন বলে জানান নরেন বাবু।

Post Views: 751
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN