+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনার হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে বাজার বন্ধের আর্জি উখরা গ্রামবাসীদের

Ad Image
Ad Image

করোনার হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে বাজার বন্ধের আর্জি উখরা গ্রামবাসীদের

admin May 11, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১১মেঃ
দুর্গাপুরে করোনা আক্রমনের ঘটনা সামনে আসতেই আতঙ্ক চেপে বসেছে শিল্পাঞ্চল সহ সংলগ্ন এলাকার মানুষজনদের মধ্যে। এদিকে, শর্তসাপেক্ষে হলেও বিভিন্ন মার্কেটে দোকান খুলে কেনাবেচা চলছে জোরকদমে। আর সেই কারনে করোনা সংক্রমন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরী হতে পারে এই আশংকা থেকে প্রশাসনের দ্বারস্থ হলেন উখরা গ্রামবাসীরা। তাঁরা আজ উখরা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বাদ রেখে বাকি সমস্ত কিছুর দোকান বন্ধ করে দেওয়ার আর্জি জানান। তাদের অভিযোগ যে, প্রশাসনের পক্ষ থেকে উখরা বাজার খোলার অনুমতি পাওয়ার পর থেকে যখনই দোকানপাট খোলা হচ্ছে তখনই ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। এমনকি সামাজিক দুরত্ব মানামানির উর্ধে উঠে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন। এমতবস্থায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরী হতে পারে বলে মনে করছেন উখরা গ্রামবাসীরা। তাই তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ করেন যেন শীঘ্রই ওই সমস্ত দোকান বন্ধ করে দেওয়ার জন্য পদক্ষেপ নেন। পাশাপাশি এই অনুরোধ করা হয়েছে অন্ডাল ব্লক আধিকারিক, উখরা গ্রাম পঞ্চায়েত প্রধান, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ও জেলা শাসকের কাছেও। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Post Views: 1,709
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN