+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ৩ মাসের মধ্যে দুর্গাপুরে তৃণমূলের একই কার্যালয়ে ফের চুরি, চাঞ্চল্য

Ad Image
Ad Image

৩ মাসের মধ্যে দুর্গাপুরে তৃণমূলের একই কার্যালয়ে ফের চুরি, চাঞ্চল্য

admin July 26, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ জুলাইঃ

তিন মাসের মধ্যে ফের একই কায়দায় তৃণমূলের দলীয় দফতরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ৪ নং ওয়ার্ডে। গতকাল অর্থাৎ সোমবার রাতে কেউ বা কারা বি-জোনের জয়দেব অ্যাভিন্যুয়ে তৃণমূলের যে দলীয় দফতর আছে, সেই দফতরের জানলার গ্রিল খুলে ঢুকে টিভি চুরি করে নিয়ে গেছে বলে দলীয় সুত্রে খবর।
ওই ওয়ার্ডের পুরপিতা স্বরূপ মুখার্জি জানান, মাস তিনেক আগেও একবার এই দলীয় কার্যালয়ে ওই একই ভাবে জানলার গ্রিল খুলে ভেতরে ঢুকে তান্ডব চালিয়েছিল চোরের দল। তখন বস্ত্র বিতরন অনুষ্ঠানের জন্য কার্যালয়ে ৫০-৬০ টি শাড়ি রাখা ছিল৷ সেই সমস্ত শাড়ি সহ কার্যালয়ের টিভি খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতিরা। এরপর ফের এই ঘটনা। এটি বিরোধী দলের কাজ বলে অভিযোগ করছেন পুরপিতা। তাঁর অভিযোগ বিরোধীরা এই কার্যালয়ের দখল নেওয়ার জন্যই বার বার এই ঘটনা ঘটাচ্ছে।
স্বরূপবাবু আরো জানান চুরির বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Post Views: 813
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN