+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে ডিউটি করতে বিহারে গিয়ে চরম হেনস্থার শিকার দুই সরকারী বাস চালককে সম্বর্ধনা দুর্গাপুর প্রশাসনের তরফে

Ad Image
Ad Image

লকডাউনে ডিউটি করতে বিহারে গিয়ে চরম হেনস্থার শিকার দুই সরকারী বাস চালককে সম্বর্ধনা দুর্গাপুর প্রশাসনের তরফে

admin May 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২মেঃ

এই রাজ্য থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন রাজ্যের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুই বাস চালক। পরে রাজ্য প্রশাসনের উদ্যোগে ওই দুই বাস চালক নিরাপদে ফিরে আসেন নিজের ঘরে। আজ ওই দুই বাস চালককে দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে তাদের সাহসিকতা ও কর্তব্যবপরায়নতার জন্য সম্বর্ধনা দেওয়া হয়।

তৃতীয় দফার লকডাউন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিজের নিজের রাজ্যে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের সরকারের পক্ষ থেকে। ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকরাও যেমন বাস বা ট্রেনের মাধ্যমে এই রাজ্যে ফিরছেন তেমনই এই রাজ্য থেকেও ভিন রাজ্যে শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেরকমই দুর্গাপুর ও বর্ধমান শহর থেকে শনিবার আটটি বাসে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিহারের জামুই জেলায় যায়। কিন্তু অভিযোগ, বিহার প্রশাসনের পক্ষ থেকে ওই শ্রমিকদের বাস থেকে নামতে বাধা দেওয়া হয়, সাথে তাদের বাংকায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি বাসের চালকদের মারধরো করা হয় বলে অভিযোগ। পরে শ্রমিকদের নামিয়ে ছ’টি বাস রাজ্যে ফিরতে পারলেও দুটি বাস যার চালক গোপাল মাঝি ও মোল্লা ওয়াহিদ হককে নির্দেশ দেওয়া হয় যে তাদের বাসে যে কয়েকজন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের যেন উত্তরপ্রদেশেই পৌঁছে দেওয়া হয়।

এদিকে বিষয়টি জানতে পেরে দুর্গাপুর প্রশাসনের পক্ষ থেকে জামুই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে যোগাযোগ করে তাঁকে সহযোগিতা করার আবেদন জানানো হলে তাঁর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপর রবিবার দুর্গাপুর থেকে প্রসাসনিক কর্তারা গাড়ি নিয়ে ওই দুই বাস চালকের সন্ধানে বিহারের উদ্দ্যেশ্যে রওনা দেন। সেখানে জিপিএসের মাধ্যমে তাদের হাজারীবাগে সন্ধান পাওয়া যায়। তাদের উদ্ধার করে নিরাপদে দুর্গাপুরে ফিরিয়ে নিয়ে আসেন প্রশাসনিক কর্তারা। ওই দুই বাসের চালক জানান্ন তাঁরা শ্রমিকদের পৌঁছতে গিয়ে চরম হেনস্থার শিকার হন।

আজ মঙ্গলবার ওই দুই বাসের চালকের কর্তব্যপরায়নতাকে উৎসাহিত করতে সাথে ভবিষ্যতে তাঁরা এভাবেই নিজেদের কর্তব্যে সাহসিকতার সাথে অবিচল থাকেন তার জন্য দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে তাদের ফুল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। সাথে তাদের হাতে ৮,৮৮৩ টাকা ও ৯,,১৩৩ টাকা চেক তুলে দেন মহকুমা শাসক অনির্বাণ কোলে।

Post Views: 2,110
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN