+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সরছেন মলয়, মন্ত্রী প্রদীপ মজুমদার?

Ad Image
Ad Image

সরছেন মলয়, মন্ত্রী প্রদীপ মজুমদার?

admin August 3, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৩ আগস্টঃ

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইডির হাতে গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেস বেশ নড়ে গেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাই হালে পানি পেতে একদিকে যেমন তড়িঘড়ি পার্থর হাত থেকে মন্ত্রীত্ব কেড়ে নেওয়া হয়েছে তেমনি রাজ্যবাসীর কাছে নিজেদের জায়গা ধরে রাখতে মন্ত্রীসভায় বড় রদবদলও ঘটাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। আজ বুধবার তাদের নাম ঘোষণা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই কিছু সময়ের অপেক্ষা আর জানা যাবে কে হবেন নতুন মন্ত্রী আর কার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে মন্ত্রীত্ব। রাজ্য রাজনীতি এখন সেইদিকেই তাকিয়ে।
এদিকে বেশ টানটান উত্তেজনা রয়েছে পশ্চিম বর্ধমান জেলাতেও। সুত্রের খবর এই জেলা থেকে মন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা কৃষি উপেদেষ্টা প্রদীপ নজুমদারের। সুত্রের খবর শিল্প ও বানিজ্য মন্ত্রকের দায়িত্বভার যা এতদিন সামলাচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সেই দায়িত্বভার স্বচ্ছ ভাবমূর্তির নেতা তথা বিধায়ক প্রদীপ মজুমদারের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাইছেন সুপ্রিমো এমনটাই সুত্রের খবর। কিন্তু এখানে যে প্রশ্নটি উঠে আসছে তা হল রাজ্যের মানচিত্রে ছোট জেলা হিসেবে চিহ্নিত পশ্চিম বর্ধমান জেলায় কোটায় একটিই মন্ত্রীর আসন। অর্থাৎ রাজ্য রাজনীতির ইতিহাসে এখনো পর্যন্ত্য এই জেলায় একজনই মন্ত্রী হয়ে এসেছেন। তাই যদি হয় তাহলে সেই চিরাচরিত প্রথা মেনে কি মন্ত্রীর পদ থেকে সরতে হবে মলয় ঘটককে, নাকি মলয় ঘটক যেমন মন্ত্রী রয়েছেন এই জেলার তেমনই থাকবেন? অর্থাৎ প্রথা ভেঙ্গে এই জেলার বাসিন্দারা আরো একজন মন্ত্রী উপহার পেতে চলেছে? তা জানার জন্য অবশ্য আর কিছু সময়ের জন্য অপেক্ষা করতেই হবে।

Post Views: 1,672
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN