+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে বালির গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

Ad Image
Ad Image

অন্ডালে বালির গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

admin June 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২জুনঃ

বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখাল বাসিন্দারা। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত মদনপুর পঞ্চায়েতের কুলডাঙ্গা এলাকার।

আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখাল কুলডাঙ্গা এলাকার বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ অন্ডাল মদনপুর গ্রামের এর পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ। সেই নদের পারে রয়েছে বেশ কয়েকটি বালিঘাট। সেখান থেকে প্রতিদিন প্রচুর বালি লরি বা ট্রাক্টরে করে সরবরাহ করা হয় কুলডাঙ্গা গ্রামের রাস্তা দিয়ে। ফলে ভাঙ্গছে রাস্তা। রাস্তায় যেখানে সেখানে তৈরি হচ্ছে খানাখন্দ। আসা যাওয়ার পথে গাড়ি থেকে বালি পড়ে তা রাস্তায় জমা হচ্ছে। যার ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। তাই এদিন বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভে সামিল হন বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, ব্যস্ত সময়ে বালির গাড়ি চলাচল বন্ধ রেখে রাতের যাতায়াত করা হোক। এতে দুর্ঘটনার আশঙ্কা কমবে। এছাড়াও নিয়মিত রাস্তা সারাইয়ের দাবিও জানান তারা। বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলার পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন।

Post Views: 1,450
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN