+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের লটারী-কান্ড, নাম জড়ালো উপ-প্রধানের, পাল্টা অভিযোগ

Ad Image
Ad Image

ফের লটারী-কান্ড, নাম জড়ালো উপ-প্রধানের, পাল্টা অভিযোগ

admin November 25, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ২৫ নভেম্বরঃ

লটারিতে ১কোটি টাকা পেয়েছেন বুদবুদ গ্রাম পঞ্চায়েত প্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু।
যাকে নিয়ে শোরগোল পরে যায় শুক্রবার সকাল থেকে বুদবুদ এলাকা জুড়ে।
জানা গেছে বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্র প্রসাদ কুন্ডুর একটি লটারির দোকান রয়েছে বুদবুদ বাজারে। সেই দোকানে নিত্যদিন বহু মানুষ লটারি কাটেন। অনেকেই সেই দোকান থেকে লটারির টিকিট কেটে পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি ডিয়ার লটারি কাণ্ডে নাম জড়িয়েছে বীরভূম জেলার তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের। বৃহস্পতিবার রাত্রে লটারি কান্ড নিয়ে একটি সর্ব ভারতীয় বৈদ্যুতিন চ্যানেলে সরাসরি সম্প্রচারের সময় হটাৎ করে রুদ্র প্রসাদ কুন্ডু লটারিতে এক কোটি টাকার পুরস্কার পেয়েছেন, এবং অনুব্রত মন্ডলের মতোই অন্যের লটারি কিনে কালো টাকা সাদা করেছেন এমই ঘোষণা করে দেন চ্যানেলের সঞ্চালিকা।
শুক্রবার সকাল থেকেই শোরগোল পরে যায় বুদবুদ এলাকা জুড়ে।
অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে।
গলসি ১ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জনার্ধন চ্যাটার্জি জানিয়েছেন এই ঘটনার কথা তিনিও জানতে পেরেছেন। তিনি জানিয়েচ্ছেন রুদ্রপ্রসাদ কুন্ডুর নিজের একটি লটারির এজেন্সি রয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তবে আইন আইনের পথে চলবে। ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়ায় বিজেপি। বিজেপির বর্ধমান সদরের জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন অনুব্রত মণ্ডল যেভাবে কালো টাকাকে সাদা করতে লটারি টিকিটের পন্থা অবলম্বন করেছেন সেই ভাবেই তার চ্যালাদের কেও তিনি কিভাবে কালো টাকা সাদা করতে হয় তার গুরু মন্ত্র শিখিয়েছেন। এরই ফলে যত দিন যাচ্ছে ততই একের পর এক তৃণমূল নেতা কর্মীদের দুর্নীতি সামনে আসছে।
এর পরে বেলা বাড়তেই বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রুদ্র প্রসাদ কুন্ডু বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানান।
তার অভিযোগ তার নামে ভুয়ো খবর ছড়ানো হয়েছে।
সে সংবাদ মাধ্যম তার বিরুধ্যে ভুয়ো খবর ছড়িয়েছে তার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। তার লটারির দোকান থেকে বহু মানুষ লটারি কাটেন। অনেক মানুষ লটারিতে পুরস্কার পায়। তবে কারোর লটারির টাকা নিয়ে বা টিকিট নিয়ে তিনি কোনো দুর্নীতি করেননি বলে অভিযোগ।

Post Views: 591
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN