+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   বাঁচানো গেল না পুজাকে, বাবার ছুরিকাঘাতে মৃত্যু হল ৩ বছরের কন্যার

Ad Image
Ad Image

বাঁচানো গেল না পুজাকে, বাবার ছুরিকাঘাতে মৃত্যু হল ৩ বছরের কন্যার

admin June 9, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ৯জুনঃ

হাজার চেষ্টা করেও বাঁচানো গেল না এক রত্তি পুজাকে। বাবার ছুরিকাঘাতে মৃত্যু হল অবশেষে তিন বছরের পুজার। সোমবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের বিহারীসোল গ্রামে শশুর বাড়িতে  স্ত্রী মালতি হেমরমকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হন কাঞ্চন হেমরম নামে এক যুবক। স্ত্রীকে খুন করার পর সে তার তিন বছরের কন্যা পূজা হেমরম কে ছুরি দিয়ে কোপায়। চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ দুটি মৃত দেহ উদ্ধারের পর    সোমবার আশঙ্কাজনক অবস্থায় পূজা কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে । সেখানে বহু চেষ্টা করেও চিকিৎসকরা পূজাকে বাঁচাতে পারলেন না। পূজার মৃত্যু সংবাদ মঙ্গলবার পৌঁছানোর পর বিহারী সোল এলাকায়  শোকের ছায়া নেমে আসে। পূজার মৃতদেহ কোলে নিয়ে তার মামী মা বাসন্তী সরেন সহ তার মামা বাড়ির সকলেই কান্নায় ভেঙে পড়ে।

শালবনী থানার কুসুম ডাঙা  গ্রামের বাসিন্দা কাঞ্চন হেমরম এলাকায় সাধাসিধে ছেলে হিসাবেই পরিচিত ছিল। সে এমন ঘটনা ঘটাবে তা কেউ ভাবতে পারছে না। এক সঙ্গে স্বামী, স্ত্রী ও কন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শালবনি থানার কুসুম ডাঙা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Post Views: 1,739
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN