+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুবারের বিধায়ক, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা প্রার্থীর মৃত্যু

Ad Image
Ad Image

দুবারের বিধায়ক, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা প্রার্থীর মৃত্যু

admin June 29, 2023

আমার কথা, পান্ডবেশ্বর, ২৯জুন:

মারা গেলেন দু’বারের বিধায়ক, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মদন বাউরী। বৃহস্পতিবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়। নেতার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার সকালে বহুলা হাইস্কুল পাড়ায় নিজের বাড়িতেই মৃত্যু হল পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মদন বাউরীর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন সকালে তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য মদন বাবু আগে সিপিআইএম দলের সাথে যুক্ত ছিলেন। বিধায়ক হয়েছিলেন দু’বার। প্রথমবার বিধায়ক হন ২০০১, সালে । দ্বিতীয়বার বিধায়ক হন ২০০৬ সালে দুবারই তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৎকালীন উখড়া বিধানসভা থেকে। ২০১৮ সালে দলবদল করে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সেবার তৃণমূল পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলে সভাপতির দায়িত্ব পান মদন বাবু। এবারও বহুলা অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির পদে দল তাকে প্রার্থী করেছিল। এলাকায় প্রচারও শুরু করেছিলেন তিনি।

প্রসঙ্গত: বেশ কিছুদিন ধরে মদনবাবু মধুমেয় সহ নানা রোগে ভুগছিলেন। মনোনয়ন জমা দেওয়ার দিন এতটাই অসুস্থ ছিলেন যে অক্সিজেন নিয়ে তারপর মনোনয়ন জমা করতে গিয়ে ছিলেন বলে পরিবার সুত্রে খবর। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

Post Views: 1,038
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN