+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে চাকরীর নামে আর্থিক প্রতারনার অভিযোগ, প্রতিবাদ করলে ধারালো অস্ত্র নিয়ে হামলা

Ad Image
Ad Image

অন্ডালে চাকরীর নামে আর্থিক প্রতারনার অভিযোগ, প্রতিবাদ করলে ধারালো অস্ত্র নিয়ে হামলা

admin June 28, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮জুনঃ

চাকরীর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল শ্রীকান্ত মিশ্র নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। প্রায় এক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে অন্ডালের থানা রোড এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই ব্যাক্তির বিরুদ্ধে। তা নিয়ে প্রতিবাদ করায় অভিযোগকারীর বৃদ্ধা মা জখম হন বলে অভিযোগ উঠছে।

ওই এলাকারই বাসিন্দা সত্যপ্রিয় সিনহা নামে এক যুবকের বাবা সমীর সিনহার অভিযোগ, বেসরকারী সংস্থায় চাকরী করে দেওয়ার নামে শ্রীকান্ত মিশ্রা নামে ওই ব্যাক্তি তাঁর ছেলের থেকে এক লক্ষ টাকা নেয়। বছর ঘুরে গেলেও তাঁর ছেলেকে আজও কোনো চাকরী করে দিতে পারেনি ওই ব্যাক্তি। শেষে ধৈর্য্যচ্যূতি ঘটায় আজ অর্থাৎ রবিবার সমীরবাবু, তাঁর স্ত্রী ও ছেলে সত্যব্রত অভিযুক্তের বাড়ি যান টাকা ফেরত চাইতে। টাকা ফেরত চাইলে তা ফেরত দিতে অস্বীকার করে ওই ব্যাক্তি। এরপর সমীরবাবু তাঁর পরিবার সহ অভিযুক্তের বাড়ির সামনে টাকা ফেরতের দাবিতে ধর্ণায় বসার হুমকি দিলে অভিযুক্ত ব্যাক্তি ও তাঁর বাবা শ্যাম মিশ্রা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সমীর সিনহার স্ত্রী তাতে বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা দিলে তাঁর মাথা ফেটে যায় বলে জানান সমীরবাবু। তাঁকে প্রথমে খাঁদরা গ্রামীন স্বাস্থ্যকেনন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিতকরা হয়। ছুরির আঘাতে জখম হয়েছেন সমীরবাবুও।

এরপর বিষয়টি পুলিশকে জানালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অভিযুক্ত শ্রীকান্ত মিশ্রাকে। অভিযোগকারী সমীর বাবু বলেন এই চাকরী দেবার নামে টাকা নিয়ে প্রতারণা করার  কোনো বড় চক্র আছে এই ঘটনার সঙ্গে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 2,548
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN