+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বড়জোড়ায় পোড়ানো হল হাতির দাঁত

Ad Image
Ad Image

বড়জোড়ায় পোড়ানো হল হাতির দাঁত

admin December 19, 2023

আমার কথা, বাঁকুড়া(দেবনাথ মোদক), ১৯ ডিসেম্বর:

দশ বছর ধরে জমে থাকা প্রায় ৫৭ টি হাতির দাঁত নষ্ট করল বন দফতর। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় বন দফতরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর।

গত তিন দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায়। বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায়। বাঁকুড়ায় আসা এই হাতির দলের দু একটি হাতি অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারনে প্রায় প্রতি বছরই বাঁকুড়ার জঙ্গলে মারা যায়। বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরী করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায়। ফলে হাতির দাঁত চোরাচালানের ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দফতরের তরফে। গত দশ বছর ধরে বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বনবিভাগ মিলিয়ে মোট ৫৭ টি হাতির দাঁত বন দফতরের সংগ্রহে ছিল। ২০২৩ সালের এপ্রিল মাসে পাস হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দফতরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দফতরকেই। সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়ার তিনটি বনবিভাগ যৌথ ভাবে বাঁকুড়ায় সংগৃহিত হাতির ৫৭ টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। বাঁকুড়ার বড়জোড়ায় বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদনক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয়।

Post Views: 675
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN