+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রশাসনের উদ্যোগে সগরভাঙ্গায় বন্ধ হল নাবালিকার বিয়ে

Ad Image
Ad Image

প্রশাসনের উদ্যোগে সগরভাঙ্গায় বন্ধ হল নাবালিকার বিয়ে

admin July 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২জুলাইঃ

প্রশাসনের পদক্ষেপে বন্ধ হল এক নাবালিকার বিয়ে। ঘটনাটি দুর্গাপুরের ২৮নং ওয়ার্ডের অন্তর্গত সগড়ভাঙ্গার নিউতাঁতিপাড়া এলাকার। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

জানা গেছে, ওই এলাকার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকার সাথে বছর খানেক আগে একটি বিয়ে বাড়িতে পরিচয় হয় মায়াবাজারের বাসিন্দা এক যুবকের। পেশায় প্লাম্বার ওই যুবকের সাথে এরপর প্রনয়ের সম্পর্ক তৈরি হয় ওই নাবালিকার। এরপরই আজ অর্থাৎ বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য হয়। নাবালিকার এই বিয়ের বিষয়টি জানতে পারে জেলার চাইল্ড লাইনের কাছে। এরপর চাইল্ড লাইন থেকে কোকওভেন থানার পুলিশকে ও স্থানীয় পুরমাতা অঙ্কিতা চৌধুরীকে জানানো হয়। সেই মতো পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যদের সাথে নিয়ে ওই নাবালিকার বাড়িতে পৌঁছোন পুরমাতা। নাবালিকার বয়সের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় শেষ পর্যন্ত ঐ নাবালিকা আর তার মা কে পুলিশ থানাতে নিয়ে যায়।

ওই নাবালিকার বিয়ে নিয়ে তার মা জানান যে, তার স্বামী মারা গেছেন। মেয়ের বিয়ের ব্যাপারে তার কোনো মতই ছিল না। মেয়ে স্বেচ্ছায় এই বিয়ে করছে।

অপরদিকে, পুরমাতা অঙ্কিতা চৌধুরী জানান যে, আমি জানতে পারি নিউ তাঁতিপাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে ঠিক হয়েছে, যা আইনতঃ বৈধ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন যা দিয়ে একজন নাবালিকা অনায়াসে দশম শ্রেণী পর্যন্ত্য পড়াশুনা করতে পারে। তাই মুখ্যমন্ত্রীর সৈনিক হিসেবে এই ধরনের বেআইনী কাজ আটকানো আমাদের দায়িত্ব আর সেই দায়িত্বই আমি পালন করতে এসেছি।

Post Views: 1,685
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN