+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দিলীপ ঘোষের কু-মন্তব্যের বিরুদ্ধে পুলিশে নালিশ দুর্গাপুরের আইনজীবীদের

Ad Image
Ad Image

দিলীপ ঘোষের কু-মন্তব্যের বিরুদ্ধে পুলিশে নালিশ দুর্গাপুরের আইনজীবীদের

admin March 27, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৭ মার্চঃ

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কু মন্তব্যের বিরূদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাল দুর্গাপুরের তৃণমূল আইনজীবি সেল। বুধবার সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করল দুর্গাপুর আদালতের আইনজীবি মনোজ চাঁদ। উল্লেখ্য গতকাল দুর্গাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কু-মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সেই ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল রাজ্য, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। দলীয় ভাবে অসংসদীয় উক্তি করার জন্য বিজেপি ইতিমধ্যেই শোকজ করেছে দিলীপ ঘোষকে। এদিন আইনজীবিদের অভিযোগ এই ইস্যুতে অন্য মাত্রা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর বার অ্যাসোশিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই জানিয়েছেন অসংসদীয় কথা বলার জন্য তাঁরা সাংসদ দিলীপ ঘোষকে সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করছেন।

Post Views: 441
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN