+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর আদালত থেকে জামিন নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

Ad Image
Ad Image

দুর্গাপুর আদালত থেকে জামিন নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

admin April 20, 2024

আমার কথা, দুর্গাপুর, ২০ এপ্রিলঃ

কু-কথা আর দিলীপ ঘোষ এদের সহাবস্থান রাজ্য রাজনীতিতে। আর এই কু-মন্তব্যের জন্য দিলীপ ঘোষ যেমন সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তেমনই এর জেরে তার নামে বহু মামলাও হয়ে। “আমি যেখানেই যাই আমাকে মামলা দিয়ে ওয়েলকাম করা হয়” এই হল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া।

প্রার্থী হওয়ার পর ২৫শে মার্চ দুর্গাপুরে পা রেখেই মুখ্যন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বসেন বিতর্কিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তোলপাড় হয় রাজ্য রাজনীতি। দুর্গাপুরের এম. এ. এম. সি টাউনশিপ এলাকার বাসিন্দা কাজল দাস দুর্গাপুর থানায় গত মাসের ২৭ তারিখ দিলীপ ঘোষর নামে লিখিত অভিযোগ দায়ের করেন,সেই মামলার জামিন নিতে আজ দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীমানন্দর এজলাসে আসেন

দিলীপ ঘোষ, মঞ্জুর হয় জামিন। এরপর দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবিদের সাথে দেখা করেন তিনি, কথা বলেন তাদের সাথে। বাইরে বেড়িয়ে এসে দিলীপ ঘোষ বলেন, “যেখানে আমি যায় সেখানেই আমার নামে ঝুড়ি ঝুড়ি মামলা হয়, অসুবিঁধে নেই, আর যারা এত গো ব্যাক স্লোগান দিচ্ছে ভোটের পর তাদের মুখে কালি লেপে যাবে”, একই সাথে দিলীপ ঘোষ বলেন “মুসলিম সমাজকে নিয়ে শুধু রাজনীতি করেছে তৃণমূল, অপরাধের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে, বলেন ৪ তারিখ শেষ হাসি বিজেপি হাসবে, সময়ের অপেক্ষা শুধু” দুপুরে মহকুমা আদালতের সামনে একটি হোটেলে দুপুরের খাবার খান, কার্যত জনসংযোগ করেন তিনি, এর আগে দুর্গাপুর পশ্চিমের সমস্ত মন্ডল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে বিধাননগরের অমরাবতী ডিফেন্স কলোনিতে সংযুক্ত মোর্চার একটি সম্মেলনে যোগ দেন।

 

 

Post Views: 711
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN