+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আসানসোলে মিঠুনের রোড শো-তে চরম বিশৃঙ্খলা, ভক্তদের ধাক্কা বিজেপি কর্মীদের

Ad Image
Ad Image

আসানসোলে মিঠুনের রোড শো-তে চরম বিশৃঙ্খলা, ভক্তদের ধাক্কা বিজেপি কর্মীদের

admin April 28, 2024

আমার কথা, আসানসোল, ২৮ এপ্রিলঃ

বছর কয়েক আগে যে ঘটনা ঘটেছিল দত্তপুকুরে, রবিবার অভিনেতা তথা বিজেপি নেতা মিথুন চক্রবর্তীর রোড শোকে ঘিরে ঘটল সেই একই ঘটনা। আর এই রোড শো-কে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয় আসানসোলে। অভিনেতাকে কাছে পেয়েও দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা।

রবিবার আসানসোলে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার সমর্থণে রোদ শো করতে আসেন মিঠুন চক্রবর্তী। আসানসোলের বুধা মাঠ থেকে এস বি গড়াই রোড হয়ে মহিশীলার বটতলা বাজার পর্যন্ত্য এই রোড শো-টি। প্রথমে বুধা মাঠে হেলিকপ্টারে করে নামেন অভিনেতা। সেখান তেহেকে একটি হুড খোলা গাড়িতে করে প্রার্থীকে সাথে নিয়ে ড়োড শো শুরু করেন তিনি। রোড শো যখন প্রায় শেষ হওয়ার মুখে অর্থাৎ মহিশীলার বটতলা বাজারে গিয়ে পৌঁছোয় তখন মিঠুন আচমকাই গাড়ি থেকে নেমে অন্য একটি চারচাকা গাড়িতে গিয়ে উঠে পড়েন। এদিকে রোড শো শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে রোদ মাথায় করে অভিনেতাকে দেখার জন্য রাস্তার দু ধারে অপেক্ষা করছিলেন উৎসাহী স্থানীয় ভক্তরা। অথচ মিঠুনকে বার বার অনুরোধ করার পরেও তিনি গাড়ির কাঁচ নামাননি বলে অভিযোগ। ওইভাবেই এলাকা ছেড়ে গাড়িতে করে চলে যান তিনি। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

অভিযোগের বিষয়টি সাংবাদিকদের কাছে বলতে গেলে পিছন থেকে বিজেপি কর্মীরা জোরে জোরে জয় শ্রীরাম শ্লোগান দিয়ে বিক্ষোভকারীদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করতে থাকেন। তারপরেই বিক্ষোভকারীদের সাথে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের।

প্রসঙ্গতঃ কয়েক বছর আগে হাবড়া ও দত্তপুকুরে মিঠুন চক্রবর্তীর রোড শো-কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল আর তাতে ক্ষুব্ধ মিঠুন রোড শো চলাকালীন মাঝ পথেই নেমে চলে যান। রাস্তার দুপাশে তখন ভিড় জমানো উৎসাহী জনতা মিঠুনকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। এই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল গেরুয়া শিবিরকে। আসানসোলে ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি হল।

Post Views: 550
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN