+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জামুড়িয়ায় উল্কাপাতের আতঙ্ক, জখম কিশোরী, ক্ষতিগ্রস্থ বাড়িঘর

Ad Image
Ad Image

জামুড়িয়ায় উল্কাপাতের আতঙ্ক, জখম কিশোরী, ক্ষতিগ্রস্থ বাড়িঘর

admin May 2, 2024

আমার কথা, জামুড়িয়া, ২ মেঃ

উল্কাপাতের গুজব, কারখানার মোটর ছিটকে বিপত্তি, ক্ষতি ঘর বাড়ির, আহত এক । বৃহস্পতিবার জামুরিয়ার ইকরা শিল্প তালুকের ঘটনা। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ স্থানীয়দের।

বুধবার সাতসকালে জামুরিয়ার ইকরা শিল্পতালুক এলাকার বাউরি পাড়া, রামডাঙ্গা ও জদুডাঙ্গা নামে পৃথক তিনটি জায়গায় উপর  ছিটকে পড়ে ভারী কোন বস্তু।‌ ঘটনাস্থলের জায়গায় মাটি বসে যাই কয়েক ফুট। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উল্কাপাতের গুজব। যে যে জায়গায় ভারী বস্তুটি পরে সেই সব জায়গায় ভিড় জমে যায় কৌতুহলী মানুষের।‌ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনার আশঙ্কায় গোটা এলাকা টিকে বাঁশ ও দড়ির সাহায্যে ঘিরে রাখে পুলিশ। ঘন্টাখানেক পরে সামনে আসে আসল সত্য। জানা যায় এটি উল্কাপাতের কোন ঘটনা নয়। এলাকায় রয়েছে গ্রেট ইস্টার্ন নামে একটি রোলিং মিল কারখানা। সেই কারখানার আরপিএম মোটরের হুইল খুলে মিলের ছাদ ফুটে তার টুকরো ‌ওই তিনটি এলাকায় গিয়ে পড়ে, যার কারনে এক জায়গায় মাটি বসে যায়।একটি বাড়ির একাংশ ভেঙ্গে পড়ে। বস্তুটির আঘাতে ঝুলন বাদ্যকর নামে এক কিশোরী আহত হন। আসল সত্য সামনে আসার পর ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। আহত এর চিকিৎসার খরচ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান তারা। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা।

Post Views: 1,076
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN