+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গাড়ি থেকে আচমকাই নেমে পড়লেন মমতা, ‘দিদি’কে ছুঁতে কর্মীদের হুড়োহুড়ি

Ad Image
Ad Image

গাড়ি থেকে আচমকাই নেমে পড়লেন মমতা, ‘দিদি’কে ছুঁতে কর্মীদের হুড়োহুড়ি

admin May 5, 2024

আমার কথা, পানাগড়, ৫ মেঃ

নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেলেও রবিবার বিকালে বর্ধমানে পদযাত্রা শেষ করে বিকাল সাড়ে ৫টা নাগাদ হেলিকপ্টারে করে পানাগড়ে আসেন মুখমন্ত্রী। পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে করে দুর্গাপুরের উদ্যেশ্যে রওনা দেওয়ার সময় রাস্তার ধারে দুইপাশে মানুষের উৎসাহ দেখে পদযাত্রা বাতিল হওয়া সত্ত্বেও এদিন মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে প্রায় ১ কিলোমিটার পথ হাঁটেন। এর পরে মাঝে মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় দাঁড়িয়ে যেতে। প্রায় এক কিলোমিটার হাঁটার পরেই মুখ্যমন্ত্রী গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্যেশ্যে রওনা দেন। এদিন মুখ্যমন্ত্রীর সাথে পায়ে হাঁটেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।তবে এদিন মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হিড়িক পড়ে যায়। সকলকেই দেখা যায় মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ কেউ ছাড়তে চান না। আর এখানেই প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। কড়া পুলিশি বাধা টপকে এদিন সাধারণ মানুষকে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যেতে।

Post Views: 809
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN