+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আসানসোলে গণনাকেন্দ্রে আহলুওয়ালিয়াকে ঢুকতে বাধা, কিন্তু কেন?

Ad Image
Ad Image

আসানসোলে গণনাকেন্দ্রে আহলুওয়ালিয়াকে ঢুকতে বাধা, কিন্তু কেন?

admin June 4, 2024

আমার কথা, আসানসোল, ৪ জুনঃ

নিরাপত্তারক্ষী নিয়ে গণনাকেন্দ্রে ঢুকতে গিয়ে তৃণমূলের পোলিং এজেন্টদের বাধার মুখে পড়লেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। প্রার্থীর সামনে জয় বাংলা শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনাপর্ব। শুরুর দিকে বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিজেপির ব্যাংকের ভোট কম তৃণমুলের ব্যাংকে ভোটের সংখ্যা বাড়তে থাকে। ফলে গণনাকেন্দ্রের ভেতরে তৃণমুলের পোলিং এজেন্ট কিংবা বাইরে তৃণমূল কর্মীদের মধ্যে উল্লাস বাড়তে দেখা যায়। এমতবস্থায় দুপুর ২টো নাগাদ নিরাপত্তারক্ষীদের সাথে নিয়ে গণনাকেন্দ্রে আসেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। কলেজের ভিতর ঢুকতে গেলেই বাধা দেন তৃণমূলের পোলিং এজেন্টরা। তাদের অভিযোগ, প্রার্থী ছাড়া অন্য কেউ গণনাকেন্দ্রে ঢুকতে পারেন না, এটা নির্বাচনী নিয়মের বাইরে পরে। সেই হিসেবে বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীদের গণনাকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারেন না। তা নিয়ে আপত্তি জানাতে থাকেন তৃণমূলের পোলিং এজেন্টরা। তাঁরা তুমুল বিক্ষোভ এখাতে থাকেন। জয় বাংলা শ্লোগান দিতে থাকেন। প্রথমে তাদের এই আপত্তি মানতে রাজী হন না সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। পরে নিরাপত্তারক্ষী ছাড়াই তিনি গণনাকেন্দ্রে প্রবেশ করেন।

Post Views: 730
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN