+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর পুলিশের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীর চতুর্থ বর্ষপূর্তি পালন

Ad Image
Ad Image

দুর্গাপুর পুলিশের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীর চতুর্থ বর্ষপূর্তি পালন

admin July 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮জুলাইঃ

রাজ্যে দুর্ঘটনা রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কর্মসূচী ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ চতুর্থ বর্শে পদার্পণ করল। আজ থেকে ঠিক চার বপছর আগে আজকের দিনে এই শ্লোগানকে সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। তাই এই দিনটির সার্থকতাকে সকলের সামনে তুলে ধরতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথ চলার নিয়ম নিয়ে মানুষকে সচেতন করতে এদিন বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়।

এদিন দুর্গাপুরে এজোনের নেতাজী ভবন থেকে একটি বাইক র‍্যালি বের হয়। র‍্যালিটির শুভ সূচনা করেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, এসিপি ট্রাফিক তাহিদ আনওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পুলিশ আধিকারিকগণ। এদিনের বাইক র‍্যালিতে অংশ নেন সিভিক ভলান্টিয়ার সহ বেশ কিছু সাধারন মানুষ।

এদিনের অনুষ্ঠানে দুর্গাপুর থানা ও দুর্গাপুর ট্রাফিকের উদ্যোগে ৩০ জন সাধারন ম্নানুষকে হেলমেট বিতরন করা হয়।

অন্যদিকে কাঁকসা ট্রাফিক পুলিশ ও কাঁকসা থানার উদ্যোগে এদিন একটি বাইক র‍্যালি বের করা হয় সাধারন মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীর মধ্যে দিয়ে। এই র‍্যালিটি কাঁকসা থানা থেকে  শুরু করে পানাগড় বাজার রনডিয়া মোড় হয়ে পানাগড় দার্জিলিং মোড় হয়ে কাঁকসা থানায় গিয়ে শেষ হয়। এই বাইক র‍্যালিটি আরম্ভ করা হয় সবুজ পতাকা দেখিয়ে। শুরু করেন এসিপি ট্রাফিক, এসিপি( কাঁকসা) শ্বাশতী শ্বেতা সামন্ত ও কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক  অর্নব গুহ। বাইক র‍্যালিতে অংশগ্রহণ করেন পুলিশ আধিকারিক সহ সিভিক ভলান্টিয়ার্স সহ মোট ১০০জন।

Post Views: 1,312
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN