+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রহস্যজনক ভাবে ফিরে এলো দুর্গাপুরে অপহৃত শিশু সুমিত্রা

Ad Image
Ad Image

রহস্যজনক ভাবে ফিরে এলো দুর্গাপুরে অপহৃত শিশু সুমিত্রা

admin June 18, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৮ জুন:

মধুরেণ সমাপয়েত, মায়ের কোলে ফিরে এলো ছোট্ট সুমিত্রা। রহস্য জনক ভাবে অপহৃত এক রত্তি সুমিত্রাকে নিজের এলাকায় ফিরিয়ে দিয়ে গেল অপহরণকারীরা। সুমিত্রার পরনে রয়েছে নতুন জামা, আর মুখে হাসি যা দেখে মন জুড়িয়ে গেল বাবা ধর্মেন্দ্র ও মা চায়না সাউয়ের।

প্রসঙ্গত: ১৬ জুন রবিবার রাত ৯টা ৩০ নাগাদ নিজের বাড়ির কাছে তিলক মাঠে দুই দিদির সাথে খেলছিল সুমিত্রা(১বছর ১০ মাস)। আচমকাই একটি বাইকে এক মহিলা ও এক পুরুষ যাদের মাথা হেলমেটে ঢাকা ছিল, তারা মাঠে এসে সুমিত্রাকে বাইকে চড়িয়ে ঘোরানোর নাম করে বাইকে তুলে সুমিত্রার মাথা কাপড়ে ঢেকে নিয়ে চম্পট দেয়। ঘটনার পরে পুলিশ তদন্তে নামে। সীমান্ত এলাকাগুলি নাকা বন্দী করা হয়, নাকা তল্লাশি জোরদার করা হয়। নানা জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। নানা সোর্সকেও কাজে লাগায় পুলিশ। কিন্তু কোনো ভাবেই সন্ধান পাওয়া যাচ্ছিল না। এদিকে যত সময় যাচ্ছিল ততই উদবেগ বাড়ছিল সুমিত্রার পরিবারের। পাশাপাশি চাপ সৃষ্টি হচ্ছিল পুলিশ মহলেও। এই পরিস্থিতির মাঝে আচমকাই আজ মঙ্গলবার সন্ধ্যে ৮টা ৩০ নাগাদ ওই শিশুটিকে বাড়ির কাছেই নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চার চাকা সাদা গাড়িতে করে তিলকের মাঠে সুমিত্রাকে নামিয়ে দিয়ে যায় কেউ বা কারা৷ তবে গাড়িতে কতজন ছিল সেটা বোঝা যায়নি। মাঠের মধ্যে একটি বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে তিলক বস্তির মানুষজন গিয়ে দেখেন মাঠে সুমিত্রা। এরপরেই হইচই পড়ে যায়। খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন দুর্গাপুর থানার পুলিশ সহ ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা।
ডিসিপি জানান, “গত পরশু বাচ্চাটিকে অপরহন করার পর আমাদের পুরো পুলিশ টিম তদন্তে নেমে পড়ে। এরই মধ্যে আজ শিশুটিকে অপহরণকারীরা ফিরিয়ে দিয়ে গেছে। এটা অবশ্যই ভালো খবর। তবে আমরা এই ঘটনায় বেশ কিছু সুত্র পেয়েছি আর এই সুত্র ধরে আমরা অপহরনকারীদের খুব তাড়াতাড়ি ধরে ফেলবো”

তবে সুমিত্রার অপহরণের রহস্যের জট এখনো পুরোপুরি কাটেনি। প্রশ্ন উঠছে কেন সুমিত্রাকে অপহরন করা হয়েছিল? যারা অপহরন করলো তারা আচমকা কেনই বা দুদিনের মাথায় আবার সুমিত্রাকে ফিরিয়ে দিয়ে গেল? পুলিশের তৎপরতার কাছে কি বশ্যতা স্বীকার করলো অপহরণকারীরা? তাহলে কি কোথাও অপহরণকারীদের মনে হয়েছিল সুমিত্রাকে অপহরন করে তাদের বিপদের সম্ভাবনা বেড়ে যাচ্ছিল?

তবে, সুমিত্রার জ্যাঠা জিতেন্দ্র সাউ বলেন, “আমরা জানি না কেন বাচ্চাকে অপহরণ করা হয়েছিল। তবে আমাদের বাচ্চা সুস্থ ভাবে ফিরে এসেছে, এর থেকে আনন্দের আর কিছু নেই। পুলিশের ভূমিকাতেও আমরা সন্তুষ্ট”।

Post Views: 8,924
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN