+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ইসিএল কর্মীকে মারধর ও হুমকির অভিযোগ জেলা পরিষদের সহ সভাপতির বিরুদ্ধে

Ad Image
Ad Image

ইসিএল কর্মীকে মারধর ও হুমকির অভিযোগ জেলা পরিষদের সহ সভাপতির বিরুদ্ধে

admin August 4, 2024

আমার কথা, অন্ডাল, ৪ আগস্ট:

এক ইসিএল কর্মীকে হুমকি, মারধর করার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণুদেও নুনিয়ার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুদেও বাবু।

ইসিএলের কাজোড়া এরিয়ার খাস কাজোড়া কোলিয়ারির ডিলিং ক্লার্ক সদানন্দ নুনিয়া নামে এক কর্মীকে মারধোর, হুমকি দেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি তথা এইচএমএস শ্রমিক সংগঠনের নেতা বিষ্ণুদেও নুনিয়ার বিরুদ্ধে। রবিবার ঘটনার কথা জানিয়ে অন্ডাল থানায় বিষ্ণুদেও বাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সদানন্দ নুনিয়া। তিনি জানান শুক্রবার কোলিয়ারিতে কাজ করার সময় কয়েকজন সঙ্গীকে নিয়ে তার চেম্বারে আসেন বিষ্ণুদেও বাবু। তাকে মারধর করা হয়। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন অবান্তর বলে দাবি করেন বিষ্ণুদেও বাবু। পাশাপাশি তিনি জানান সদানন্দ নুনিয়া পরদেশী ভূঁইয়া নামে একজনের চাকরির নিয়োগের ফাইল দীর্ঘ ৮ মাস ধরে আটকে রেখেছেন। ওই ফাইল সদানন্দ নুনিয়ার হেফাজতে রয়েছে বলে জানতে পেরে কয়েক দিন আগে পরদেশী ভূঁইয়া সদানন্দের সাথে যোগাযোগ করেন। তখন সদানন্দ ওই ব্যক্তির কাছে ফাইল এর কাজ দ্রুত করে দেওয়ার জন্য ‌দু’লক্ষ টাকা দাবি করেন। কাজে গাফিলতি, উৎকোচ চাওয়ার কারণে সদানন্দকে কর্তৃপক্ষ সম্প্রতি চার্জশিট করেছে বলে জানান বিষ্ণুদেও বাবু। তিনি বলেন ফাইল আটকে রাখার বিষয়টি জানার পর সদানন্দের কাছে বিষয়টির জবাবদিহি চেয়েছি। সেই কারণেই সদানন্দ তার নামে মিথ্যা মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ করছে বলে জানান বিষ্ণুদেও বাবু। অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 615
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN