+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেনাচিতিতে স্বর্ণ ব্যবসায়ী করোনায় আক্রান্ত, বাজার খুলে রাখার সময়সীমা কমল

Ad Image
Ad Image

বেনাচিতিতে স্বর্ণ ব্যবসায়ী করোনায় আক্রান্ত, বাজার খুলে রাখার সময়সীমা কমল

admin July 18, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮জুলাইঃ

দুর্গাপুরে ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সাধারন মানুষ থেকে শুরু করে চিকিৎসক, ব্যবসায়ী ক্কে না আক্রনাত হচ্ছে করোনায় এই শহরে। বুধবার অর্থাৎ গতকালও এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন বিষয়টি জানার পরেই বেনাচিতি বাজার খুলে রাখার সময়সীমাতে কাটছাঁট করার সিদ্ধান্ত নিলেন দুর্গাপুর বনিক সভা। এখন থেকে বিকেল পাঁচটার পরেই বন্ধ করে দেওয়া হবে দুর্গাপুরের সব থেকে ব্যস্ততম এই বাজার।

বেনাচিতি বাজারের আনন্দ গোপাল মুখার্জী সরনির একটি কমপ্লেক্সের কর্ণধার তথা একটি সোনার দোকানের মালিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হতেই কমপ্লেক্সটি সিল করে দেওয়া হয়। কমপ্লেক্সটতে রয়েছে পোষ্ট অফিস, দুটি ব্যাংক, কয়েকটি বীমা সংস্থার দপ্তর। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি দোকানও। সমস্তটাই বন্ধ করে দেওয়া হয়। ওই সোনার দোকানের ২২জন কর্মীর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলে বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়ায় বাজার সহ আশেপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের আতঙ্ক এটাই যে ওই সোনার দোকানের মালিকের থেকে আরো কতজনের মধ্যে সংক্রমন ছড়ানোর সম্ভাবনা তৈরী হয়েছে।

এদিকে বাজার থেকে সংক্রমন ছড়ানোর সম্ভাবনা প্রবল তাই দুর্গাপুর বনিক সভার পক্ষ থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয় যে এবার থেকে বিকেল পাঁচটার পর বাজার বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ওই মার্কেট কমপ্লেক্স ও আশেপাশের কিছু দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এলাকাটিকে জীবানুমুক্ত করার কাজও শুরু হয়েছে।

Post Views: 4,898
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN