+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বর ব্লকে পালিত হল “ওয়ার্ল্ড রেবিস ডে”

Ad Image
Ad Image

পান্ডবেশ্বর ব্লকে পালিত হল “ওয়ার্ল্ড রেবিস ডে”

admin September 28, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ২৮ সেপ্টেম্বরঃ

পাণ্ডবেশ্বর ব্লকে “ওয়ার্ল্ড রেবিস ডে” পালন করা হল শনিবার। এই উপলক্ষে সমষ্টি উন্নয়ণ আধিকারিকের দপ্তরের আশেপাশের প্রায় ১০ টি পথ কুকুরকে পর্যাপ্ত সর্তকতার সাথে ভ্যাকসিনেটেড করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি, বি এল ডিও শংকর মাহাতো ও আরও অনেকে।

এই উপলক্ষে ব্লকে একটি সেমিনারও অনুষ্ঠিত হল। সেখানে বি এল ডিও শংকর মাহাতো এই দিনটির প্রাসঙ্গিকতা সম্পর্কে বললেন এবং রেবিস রোগ থেকে বাঁচার জন্য কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয়া বৃষ্টি হাজরা বলেন পোষ্য কুকুরের বাইরেও পথ-কুকুরদেরকে বিশেষভাবে ভ্যাকসিনেটেড করতে হবে কারণ তাদের মধ্যে এই রোগ সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি বলেন ব্লকের বিভিন্ন প্রান্তে ভেটেনারি ডিপার্টমেন্টের যে মোবাইল ভ্যানটি আছে সেটি নিয়ে গিয়ে এই ধরনের প্রোগ্রাম করতে হবে যাতে ব্লকের বেশি সংখ্যক মানুষজন রেরিস রোগ সম্পর্কে সচেতন হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস  বিএলডিও সাহেবকে বলেন যে তিনি যেন ব্লকের বিভিন্ন প্রান্তে এই ধরনের প্রোগ্রাম করে মহিলা ও ছাত্রছাত্রীদের মধ্যে জলাতঙ্ক রোগ সংক্রান্ত সচেতনতা আরও বৃদ্ধি করেন।

Post Views: 2,882
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN