+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভাঙ্গচুর, বোমাবাজিতে তেঁতে উঠল আরতি গ্রাম, গ্রেফতার ৭

Ad Image
Ad Image

ভাঙ্গচুর, বোমাবাজিতে তেঁতে উঠল আরতি গ্রাম, গ্রেফতার ৭

admin October 16, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৬ অক্টোবর:
পুজোর আবহের মাঝে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তেঁতে উঠল ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত আরতি গ্রাম। বোমাবাজি, ভাঙ্গচুর আর তাতে জখম বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আরতি গ্রামের পাশেই রয়েছে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর। এই বিমানবন্দরের জমি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। মাঝেই মাঝেই তা প্রকাশ্যে আসে। মঙ্গলবার রাতে সেই দ্বন্দ্ব বাড়াবাড়ির রূপ নেয়। ঘটনায় নাম উঠে আসছে আইএনটিটিইউসি নেতা সেখ নফিজুলের। আইএনটিটিইউসি কর্মী সেখ মফিজুলের অভিযোগ, সেখ নফিজুল বিমানবন্দরের জমি থেকে তোলাবাজি করে। এছাড়াও এলাকায় নানা অপরাধমূলক কাজের সাথেও যুক্ত তিনি। কোনো প্রতিবাদও করা যায় না। করলেই জোরে মার। তবে বর্তমানে, গ্রামবাসীদের তৎপরতায় সেখ নফিজুলের তোলাবাজি বন্ধ হয়ে যায়। সেই আক্রোসে গতকাল রাতে সেখ মোবারক নামে এক তৃণমূলের নেতার বাড়িতে বোমাবাজি করে। ভাঙ্গচুর চালায় বাইকে। আহত হন কয়েকজন মহিলা সহ তৃণমূল কর্মীরা।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেন সেখ নফিজুল৷ বলেন কারা বোমাবাজি করেছে তিনি তা জানেন না। যারা এ বিষয়ে অভিযোগ করছেন তারাই বলতে পারবে কারা এই হামলা চালিয়েছে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(অন্ডাল) পিন্টু মুখার্জি বলেন, “গতকাল রাতে আরতি গ্রামে হামলা ও বোমাবাজির ঘটনায় এখনো পর্যন্ত্য ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে তাজা বোমা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে”।

Post Views: 1,018
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN