+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দেনার দায়ে আত্মঘাতী দুর্গাপুরের সোনার দোকানের ম্যানেজার?

Ad Image
Ad Image

দেনার দায়ে আত্মঘাতী দুর্গাপুরের সোনার দোকানের ম্যানেজার?

admin February 6, 2025

আমার কথা, দুর্গাপুর, ৬ ফেব্রুয়ারীঃ

অবশেষে দামোদরের জল থেকে উদ্ধার হল দুর্গাপুরের  প্রসিদ্ধ সোনার দোকানের ম্যানেজারের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটের কাছে দেহটি ভেসে ওঠে। গতকাল বিকেল থেকে ওই ব্যাক্তি নিখোঁজ ছিলেন।

দুর্গাপুরের বেনাচিতিতে একটি নামকরা সোনার দোকানে ম্যানেজার পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়(৫৬) ওরফে লক্ষ্মণ নামে ওই ব্যাক্তি। ইস্পাত নগরীর বিজোনের তানসেন এভিন্যু এলাকাতে পরিবারের সাথে বসবাস করতেন সিদ্ধার্থবাবু।

পরিবার সুত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল ৫টা তিনি চা খেতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। পরে সিদ্ধার্থবাবুর স্ত্রী দেখতে পান তিনি তাঁর মানিব্যাগ থেকে শুরু করে সমস্ত সোনার অলঙ্কার, এমনকি মোবাইল ফোনটিও বাড়িতে রেখে গেছেন। এরপর তাঁরা চারিদিকে খোঁজাখুঁজি করেও না পেয়ে বিজোন ফাঁড়িতে রাত ১২টা নাগাদ মিসিং ডায়েরি করেন। এরপর পুলিশ তদন্তে নামে।

এদিকে আজ সকালে যখন দেহটি পাওয়া যায় তখন স্থানীয়রা প্রথমে কোকওভেন থানায় খবর দেয়। কিন্তু যেখানে দেহটি মেলে তা বড়জোড়া থানার অন্তর্গত বলে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিস। দেহটি উদ্ধার করার পর স্থানীয়দের কাছে নাম পরিচয় জানার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও ফল কিছু মেলে না। এরপর বড়জোড়া থানা থেকে বিভিন্ন থানায় যোগাযোগ করা হলে সিদ্ধার্থবাবুর নিখোঁজের বিষয়টি জানা যায়। এরপর সিদ্ধার্থবাবুর স্ত্রী দেহটি সনাক্ত করে নিশ্চিত করেন।

পুলিস সুত্রে জানা গিয়েছে, সিদ্ধার্থবাবুর বাড়ি থেকে তাঁর লেখা একটি সুইসাইড নোট মিলেছে, যাতে লেখা রয়েছে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”। যদিও কি কারনে তিনি আত্মঘাতী হলেন সে ব্যাপারে সিদ্ধার্থবাবুর পরিবার কিছু বলতে পারেওননি। তবে সুত্র মারফত জানা যাচ্ছে, লটারি কেনারও নেশা ছিল তাঁর, মার্কেটে অনেক ধার দেনা হয়ে গিয়েছিল সিদ্ধার্থবাবুর। তাহলে কি সেই কারনেই কি তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন? সিদ্ধার্থ মুখোপধায়ায়ের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও এক পুত্র।

Post Views: 3,847
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN