+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গীতাঞ্জলির নিবেদন “এই লভিনু সঙ্গ তব”

Ad Image
Ad Image

গীতাঞ্জলির নিবেদন “এই লভিনু সঙ্গ তব”

admin March 14, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৪ মার্চ:

সংবাদদাতা: প্রণয় রায়

বাঙালীর অতি প্রিয় উৎসবগুলির মধ্যে একটি হল দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আট আশি, আবালবৃদ্ধবনিতা সকলেই রঙ খেলায় মেতে ওঠে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব সকলের কাছেই খুবই পছন্দের। সেই বসন্ত উৎসবের আঙ্গিকে প্রতি বছর শিল্প শহর দুর্গাপুরেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এবছরও তার ব্যাতিক্রম ঘটেনি। এবছর চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি আয়োজিত বসন্ত উৎসব এই লভিনু সঙ্গ তব ১২ বছরে পড়লো। শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের ছাত্রী ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবছর দোলের দিন এই অনুষ্ঠানটি চতুরঙ্গ ময়দানে অনুষ্ঠিত হয়। ঠিক যেন এক টুকরো শান্তিনিকেতনের দোল উৎসব। এই বড় মাপের অনুষ্ঠানটিতে প্রথমে সকালে শিশুরা বৈতালিক অনুষ্ঠানে অংশ নেয়। তারা ঠিক শান্তিনিকেতনে আঙ্গিকে ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগল যে দোল এই গান গেয়ে সমবেত নৃত্য করতে করতে বিদ্যাসাগর মডেল হাই স্কুল থেকে চতুরঙ্গ ময়দানে মূল মঞ্চের কাছে উপস্থিত হয়। এর পরের অনুষ্ঠান নৃত্য গীতি আলেখ্য এই লভিনু সঙ্গ
তব। দুর্গাপুরের সুপরিচিত ও নামী সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী বাচিক শিল্পী ও আবহ সঙ্গীত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন। ১০০ জনেরও বেশি শিল্পী সমন্বয়ে পরিবেশিত অসাধারণ রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নৃত্যে অনুষ্ঠানটি প্রতিবছরই শান্তিনিকেতনের দোল উৎসবের কথা মনে করিয়ে দেয়। সুকন্ঠধারী বাচিক শিল্পীরাও অনুষ্ঠানটিকে একটি মনোজ্ঞ কথামালায় ভরিয়ে দেন।

Post Views: 213
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN