+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা সচেতনতায় এবার দুর্গাপুরের পথে নেমে তুলি ধরলেন পুরমাতা, সাথে ধমকালেন ব্যবসায়ীদেরও

Ad Image
Ad Image

করোনা সচেতনতায় এবার দুর্গাপুরের পথে নেমে তুলি ধরলেন পুরমাতা, সাথে ধমকালেন ব্যবসায়ীদেরও

admin April 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২এপ্রিলঃ

এবার করোনা নিয়ে সচেতনতা বাড়াতে নিজের হাতে তুলি ধরলেন দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লাভলী রায়। রবিবার মামড়া বাজারে রাস্তার ওপর করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে নিজেই বার্তা দিলেন কাউন্সিলার লাভলী রায়।

করোনা মোকাবিলায় রাজ্য তথা দেশে বাড়িয়ে দেওয়া হল লকডাউনের সময়সীমা। ইতিমধ্যেই মার্চের ২৩ তারিখ থেকে রাজ্যে লকডাউন চলছে। করোনার সংক্রমন থেকে বাঁচার অন্যতম উপায় হিসেবে বিশেষজ্ঞ ও সরকাররে অভিমত হল ‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’। আর লকডাউনের প্রত্যোজনীয়তা নিয়ে সরকারের পক্ষ থেকে নানারকমভাবে সাধারন মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে। অনেকে বুঝছেন আবার অনেকে এখনও গা ছাড়া ভাব নিয়ে চলছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কখনও মাইকিং করে, কখনও গান গেয়ে আবার কখনও পথের মাঝে বা দেওয়ালে রঙীন ছবি এঁকে তার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চালাতে ইতিমধ্যেই শিল্পাঞ্চল দুর্গাপুরে দেখা গেছে। কিন্তু এবার সেই কাজই করতে দেখা গেল পুরমাতা লাভলী রায়কে। পাশাপাশি এদিন  মামড়া বাজারে যেসব দোকানদার অহেতুক সরকারের নির্দেশ উপেক্ষা করে দোকান খুলে রেখেছেন তাদের দোকান বন্ধ করে দেওয়ার অনুরোধ জানান দুর্গাপুর নগর নিগমের এই পুরমাতা। মানুষকে ঘরে থাকার অনুরোধ করে এইদিন তাদের হাতে লুডোর বোর্ড তুলে দেন কাউন্সিলার লাভলী রায়, সাথে এই মারণ ভাইরাস সম্পর্কে মানুষের কাছে সচেতনার বার্তা পৌঁছতে গানের মাধ্যমে পৌঁছনোর চেষ্টা হয়।

Post Views: 1,282
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN