+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস ও লরি, জখম লরির চালক সহ বেশ কয়েকজন

Ad Image
Ad Image

অন্ডালে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস ও লরি, জখম লরির চালক সহ বেশ কয়েকজন

admin August 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৪আগস্টঃ

দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রী বোঝাই বাস, আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। ওই একই দুর্ঘটনার কবলে পড়ে একটি ফল বোঝাই লরিও। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন লরির চালক। ঘটনাটি ঘটেছে অন্ডালের কাছে ২নং জাতীয় সড়কের উপর।

জানা গেছে, উত্তর ২৪ পরিগণার ব্যারাকপুর থেকে বাসটি বিয়ে বাড়ির যাত্রীদের নিয়ে বিহার যাচ্ছিল। বেলা সাড়ে বারোটা নাগাদ বাসটি যখন অন্ডাল মোড় ও কাজোরা ফ্লাইওভারের মাঝামাঝি এসে পৌঁছোয় সেই সময় ওই লেনেই বিপরীত দিক থেকে একটি ওমনি ভ্যান আচমকা বাসের সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বাসটি ডিভাইডার ভেঙ্গে উল্টো দিকের লেনে চলে যায়। সেই সময় ওই বিপরীত লেনে একটি ফল বোঝাই লরি বাসের সামনে চলে আসে। বাসের সাথে সংঘর্ষ এড়াতে লরিচালক ব্রেক কষেন। তারপরেই উল্টে যায় লরিটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লরির চালককে উদ্ধার করে অন্ডাল থানার পুলিশ। বাসটিতে চল্লিশজন যাত্রী ছিল। আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রীও। অন্ডাল মোড়ে একটি বেসরকারি হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়। অল্পবিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর জখম উল্টে যাওয়া লরির চালক সহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও উল্টে যাওয়া গাড়িগুলিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের জাতীয় সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।

Post Views: 1,938
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN