+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাষ্ট্রপতি পুরষ্কার পাচ্ছেন দুর্গাপুরের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হক

Ad Image
Ad Image

রাষ্ট্রপতি পুরষ্কার পাচ্ছেন দুর্গাপুরের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হক

admin August 22, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২আগস্টঃ

পিছিয়ে পড়া স্কুলকে প্রথম সারিতে এনে সেই স্কুলের মানোন্নয়ন করে রাজ্যে চতুর্থ স্কুল হিসেবে সম্মান এনে দেওয়ার জন্য শিক্ষারত্নের পর এ বছর শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরষ্কার পাচ্ছেন দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হক।

১৯৯৯ সালে সহকারী শিক্ষক হিসেবে খড়গপুরে একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন এই সমাজ গরার কারিগর। ২০০৪ সালে ওই স্কুলেই প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। এরপর ২০১০ সালে দুর্গাপুরে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নেপালিপাড়া এক সময় পিছিয়ে পড়া এলাকা বলে চিহিত ছিল। পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য ওই স্কুল তৈরি হলেও  উন্নয়নের নাম গন্ধও ছিল না ওই স্কুলে। এরপর স্কুলে যোগ দিয়ে অন্যান্য সিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে কাজ শুরু করেন হক সাহেব। সরকারী সাহায্যের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা থেকে আর্থিক সহায়তায় এই স্কুলকে নতুন করে সাজিয়ে তোলেন তিনি। যার ফলস্বরূপ প্রথমে ২০১৬ সালে সেই সময়ের অবিভক্ত বর্ধমান জেলার “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে পুরষ্কৃত হন তিনি আর স্কুলটি জেলায় “দ্বিতীয় স্কুল” হিসেবে পুরষ্কৃত হয়। এখান থেকেই শুরু হয় স্কুলের মানোন্নয়নের পথে চলা। ২০১৭ সালে নেপালিপাড়া হিন্দি হাই স্কুল “শিশু মিত্র বিদ্যালয়” পুরষ্কার লাভ করে। ২০১৮ সালে রাজ্যে “চতুর্থ স্কুল” হিসেবে পুরষ্কৃত হয়। এরপর ২০১৯ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে ডঃ কলিমুল হককে “শিক্ষারত্ন” পুরষ্কারে ভূষিত করা হয়।

বর্তমানে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার পাঁচশ’ জন। হিন্দি স্কুলগুলির মধ্যে দুর্গাপুরে বর্তমানে এই স্কুলের যথেষ্ট নামডাক রয়েছে। এই স্কুলের দায়িত্ব নেওয়ার পর প্রধান শিক্ষক হিসেবে ডঃ কলিমুল হক যথেষ্ট উন্নতি ঘটিয়েছেন। বর্তমানে স্কুলে কম্পিউটার শিক্ষা সহ সমস্ত রকমের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা হচ্ছে পড়ুয়াদের। আর এই কাজের জন্যই সমাজ গড়ার কারিগর ডঃ কলিমুল হক এ বছর রাষ্ট্রপতি পুরষ্কার পাচ্ছেন।

Post Views: 3,262
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN