+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বেসরকারী স্কুলের ফরমান “ফিজ জমা না দিলে বসতে দেওয়া হবে না পরীক্ষায়”, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের

Ad Image
Ad Image

দুর্গাপুরে বেসরকারী স্কুলের ফরমান “ফিজ জমা না দিলে বসতে দেওয়া হবে না পরীক্ষায়”, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের

admin August 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪আগস্টঃ

স্কুলের বকেয়া ফিজ জমা না করলে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে দুর্গাপুরের ইংরেজী মাধ্যম স্কুল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ করছেন ওই স্কুলের অভিভাবকরা। আর তারই প্রতিবাদে আজ সোমবার অভিভাবকরা পথ অবরোধ করেন।

অভিভাবকদের অভিযোগ যে, বিধাননগরের একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা যদি অবিলম্বে স্কুলের বকেয়া ফিজ জমা না করেন তাহলে সেই পড়ুয়াদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অভিভাবকরা জানান এমনিতেই স্কুলের থেকে বেশ কিছু বিষয়ে ফি ধার্য করা হয়েছে যা স্কুল বন্ধ থাকার জন্য তাদের ছেলেমেয়েরা সেই পরিষেবা পাচ্ছে না। অথচ স্কুলের থেকে সেই বিষয়েও টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি তাঁরা এও জানান যে লকডাউনের কারনে অভিভাবকদের অধিকাংশই আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এমতবস্থায় স্কুলের তরফে কোনো মানবিকতা না দেখিয়ে উল্টো তাদের উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছে যে ফিজ জমা না করলে পরীক্ষা বসতে দেওয়া হবে না। এদিন স্কুল কর্তৃপক্ষ উপস্থিত না থাকায় প্রথমে অভিভাবকরা স্কুলের বাইরে বিক্ষোভ দেখান। পরে তাঁরা বিধাননগরের হাতকো মোড় থেকে পাম্প হাউস যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিধাননগর ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও পরে আরো কিছু সময়ের জন্য বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। এরপর স্কুলের তরফে আগামীকাল মঙ্গলবার কথা বলার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ দেখানো বন্ধ করেন তাঁরা।

Post Views: 2,396
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN