+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বুদবুদে জাতীয় সড়কে লরির পেছনে গাড়ির ধাক্কায় দুই শিশু, এক মহিলা সহ চারজন আহত

Ad Image
Ad Image

বুদবুদে জাতীয় সড়কে লরির পেছনে গাড়ির ধাক্কায় দুই শিশু, এক মহিলা সহ চারজন আহত

admin August 26, 2020

আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ২৬আগস্টঃ

২নং জাতীয় সড়কের উপর লরির সাথে একটি চার চাকা গাড়ির সংঘর্ষে জখম হল গাড়ির দুই শিশু সহ চারজন আরোহী, যার মধ্যে একজন মহিলাও রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার অন্তর্গত মেট্রিক্স মোড়ের কাছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতক্ষ্যদর্শী অপর এক চার চাকার গাড়ির আরোহী অরবিন্দ ভট্টাচার্য্য জানান যে, ঝাড়খন্ড থেকে কলকাতাগামী ওই গাড়িটিতে এক মহিলা তাঁর দুই মেয়েকে নিয়ে কলকাতা যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন তাদেরই এক চালক। মেট্রিক্স মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই একই লেনে কলকাতামুখী একটি লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। শুধু ধাক্কাই নয় লরির পেছনে গাড়িটির দরজা আটকে প্রায় পঞ্চাশ মিটার মতো এগিয়েও যায় গাড়িটি। তারপরেই গাড়ির কিছু অংশ ভেঙ্গে এদিক ওদিক ছিটকে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। জানা গেছে গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চোট লেগেছে অল্পবিস্তর। এদের সকলকেই পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে দুর্ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম জাতীয় সড়কে। পরে লরি ও গাড়িটিকে সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

Post Views: 1,618
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN