+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে আটকে পরা দুর্ঘটনাগ্রস্থ দুরপাল্লার বাসযাত্রীদের ক্ষুধা তৃষ্ণা মেটালো দুর্গাপুর ট্রাফিক পুলিশ

Ad Image
Ad Image

লকডাউনে আটকে পরা দুর্ঘটনাগ্রস্থ দুরপাল্লার বাসযাত্রীদের ক্ষুধা তৃষ্ণা মেটালো দুর্গাপুর ট্রাফিক পুলিশ

admin August 27, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭আগস্টঃ

সিলিগুড়ি থেকে আসা যাত্রী বোঝাই বাস আটকে পড়ল দুর্গাপুরে এসে। আর লকডাউনের মধ্যে সেই বাসের যাত্রীদের পাশে দাঁড়ালো দুর্গাপুর ট্রাফিক পুলিশ। ক্ষুদায় তৃষ্ণায় কাতর যাত্রীদের তৃষ্ণা নিবারন করে তাদের হাতে খাবার তুলে দিল দুর্গাপুরের ট্রাফিক পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, যে একটি বেসরকারী সংস্থার আসানসোলগামী নাইট সার্ভিসের বাস গতকাল রাতে শিলিগুড়ি থেকে রওনা দেয়। কিন্তু আজ ভোরে বীরভূমের কঙ্কালীতলার কাছে প্রচন্ড বৃষ্টিতে রাস্তার মাটি নরম হয়ে যাওয়ায় তাতে চাকা বসে গিয়ে আটকে পড়ে বাসটি। এর মধ্যে আজ সকাল থেকে রাজ্য জুড়ে লকডাউন শুরু হয় যায়। বেলা বারোটা নাগাদ বাসটি এসে পৌঁছোয় দুর্গাপুরের সিটি সেন্টারে। একটানা ষোলো ঘন্টার যাত্রার ধকলের জের, তাঁর উপর লকডাউনের কারনে বন্ধ সমস্ত দোকানপাট। ফলে বাসের মধ্যে তখন খিদেয় ও জলপিপাসায় কাতর মহিলা সহ কুড়ি জন যাত্রী।

দুর্গাপুর নগর নিগমের চৌমাথা মোড়ে ট্রাফিক সিগন্যালে প্রথমে বাসটিকে আটকায় পুলিশ। পুরো বিষয়টি জানতে পারেন সেই সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের এ এস আই বিশ্বজিৎ বড়ুয়া। তিনি তাঁর উচ্চপদস্থ আধিকারিকদের জানান বিষয়টি। এরপরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের তরফে ওই বাসের যাত্রীদের জন্য তড়িঘড়ি পানীয় জল ও বিস্কুটের প্যাকেটের ব্যবস্থা করা হয়। এরপর বাসের পারমিট পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয় বাসটিকে।

দুর্গাপুর ট্রাফিক পুলিশের এহেন মানবিকতায় যারপরনাই আপ্লুত আসানসোলগামী ওই বাসের যাত্রীরা।

Post Views: 1,568
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN