+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিশ্বকর্মা পুজো নিয়ে সেইল কর্তৃপক্ষের দ্বিচারিতায় ক্ষুব্ধ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা

Ad Image
Ad Image

বিশ্বকর্মা পুজো নিয়ে সেইল কর্তৃপক্ষের দ্বিচারিতায় ক্ষুব্ধ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা

admin September 9, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮সেপ্টেম্বরঃ

একই জেলার দুটি শিল্পাঞ্চল আর এই দুই শিল্পাঞ্চলের প্রধান দুটি কারখানা হল ইসকো ইস্পাত কারখানা ও দুর্গাপুর ইস্পাত কারখানা যা সেইল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। এই দুই কারখানা সহ সমগ্র রাজ্যের সমস্ত কারখানার কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন বিশ্বকর্মা পুজোর জন্য। এই একটি পুজো যা কারখানার কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন জোগায়। কিন্তু এ বছরটা আর পাঁচটা বছরের নয়। করোনার থাবায় জর্জরিত আপামোর বিশ্ববাসী। এহেন পরিস্থিতিতে সমস্ত আনন্দ অনুষ্ঠান নিয়েই চলছে কি হয় কি হয় অবস্থা। ব্যতিক্রম ছিল না বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রেও। এই দুই কারখানার কর্মীরাও ভাবছিলেন যে প্রতিবছরের ন্যায় এ বছর খুব ধুমধাম করে না হলেও অন্তত নিজেদের মতো করে পুজো করবেন। সেই মতো কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার পদক্ষেপও নিয়েছিলেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে এক অদ্ভূত সিদ্ধান্ত নিতে দেখা গেল সেইল কর্তৃপক্ষকে। ইসকো ইস্পাত কারখানা ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের হাতে এসে পৌঁছোল দুটি সার্কুলার, যে সার্কুলারের বিষয়বস্তু একই হলেও নির্দেশনামা পৃথক আর তা হল ইসকোর কর্মীদের শর্তসাপেক্ষে বিশ্বকর্মা পুজোর অনুমতি দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে কিন্তু বিপরীত সিদ্ধান্ত নিতে দেখা গেল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের ক্ষেত্রে আর তা হল এই কারখানার কর্মীদের পুজো করতে সাফ বারন করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের অভিযোগ, করোনাকে কারন দেখিয়ে সেইল কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানায় বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে ইসকো ইস্পাত কারখানার ক্ষেত্রে কেন তাহলে অনুমতি দেওয়া হচ্ছে? করোনার আক্রমন কি তাহলে শুধু দুর্গাপুর শহরে আছে, বার্ণপুরে নেই? ইসকো ইস্পাত কারখানার কর্মীদের যদি শর্তসাপেক্ষে বিশ্বকর্মা পুজোর অনুমতি দেওয়া যেতে পারে তাহলে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের ক্ষেত্রে বাধা কোথায় ছিল? শুধু তাই নয় ইসকো ইস্পাত কারখানা ও দুর্গাপুর ইস্পাত কারখানার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) একই ব্যাক্তি হওয়া সত্বেও কি করে দুটি কারখানার পুজোর ক্ষেত্রে দুরকম সিদ্ধান্ত হল?

স্বভাবতই সেইল কর্তৃপক্ষের এহেন দ্বিচারিতায় হতবাক সাথে ক্ষুব্ধও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা।

Post Views: 1,847
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN