+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনায় আক্রান্ত আসানসোলের মেয়র

Ad Image
Ad Image

করোনায় আক্রান্ত আসানসোলের মেয়র

admin September 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১২সেপ্টেম্বরঃ

করোনায় আক্রান্ত হলেন এবার খোদ তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা আসানসোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। পাশপাশি এও জানা গেছে করোনায় আক্রান্ত হয়েছেন সভাপতির সর্বক্ষণের ছায়াসঙ্গী অনুপ চট্টরাজ ও গৌরব গুপ্তাও। এই ঘটনা চাউড় হতেই ঘাস ফুল শিবিরের কর্মীদের মধ্যে এক মন খারাপের পরিবেশ তৈরী হয়েছে। বর্তমানে মেয়র সহ তাঁর দুই সঙ্গী হোম আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি বিধায়ক ও তাঁর দুই সঙ্গীর সংস্পর্শে কারা কারা এসেছিলেন তা খতিয়ে দেখে তাদেরও করোনা পরীক্ষা করা হবে বলেও জানা গেছে।

গতকাল জেলা সভাপতির র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। আজ সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানা গিয়েছে। তবে জিতেন্দ্র তিওয়ারির শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন মেয়র। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

দিন দুয়েক আগে অর্থাৎ ১০ সেপ্টেম্বর আসানসোলের অগ্নিকন্যা ভবনে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র। সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্য জেলার নেতারাও। তবে কেবল মাত্র প্রশাসনিক বা রাজনৈতিক নয় সম্প্রতি জিতেন্দ্র তেওয়ারী বেশ কিছু জনসংযোগ মূলক কাজকর্মের সাথেও যুক্ত ছিলেন। তা ছাড়া একসাথে তিন তিনটি গুরুত্বপূর্ন পদের সাথে জড়িত জিতেন্দ্র তেওয়ারী কোরোনা সংক্রামণের ঘটায় হতচকিৎ শিল্পঞ্চলবাসীরা।

Post Views: 2,362
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN