+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পঞ্চায়েত প্রধানের বাড়ির কালীপুজোকে কেন্দ্র করে কাঁকসায় সংঘর্ষে আহত ৬

Ad Image
Ad Image

পঞ্চায়েত প্রধানের বাড়ির কালীপুজোকে কেন্দ্র করে কাঁকসায় সংঘর্ষে আহত ৬

admin November 16, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬নভেম্বরঃ

কালীপুজোর পরেরদিন অর্থাৎ রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কাঁকসা থানার অন্তর্গত ক্যানেলপাড় এলাকা। ঘটনার জেরে আহত হয়েছেন ৬ জন। পুলিশ ছয়জনকে আটক করেছে।

এলাকার বাসিন্দা ধীরাজ পন্ডিতের অভিযোগ, কাঁকসা পঞ্চায়েত প্রধান শুক্লা সিংয়ের বাড়িতে কালীপুজো উপলক্ষে এলাকার দুজন যুবক খিচুড়ি খেতে যায়। সেই সময় পঞ্চায়েত প্রধানের স্বামীর দুজন সাগরেদ তাদের উপর চড়াও হয়ে মারধর করে। তা নিয়ে পরে এলাকার যুবকরা প্রতিবাদ করতে গেলে তাদের সাথে মারামারি লেগে যায়। এই ঘটনার জেরে আহত হয় উভয়পক্ষের ছয়জন।

পাশাপাশি এলাকাবাসীদের আরো অভিযোগ যে, পঞ্চায়েত প্রধানের স্বামী এলাকার লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে। বহিরাগতদের নিয়ে এলাকায় মদের আসর বসান সাথে নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। তা নিয়ে গতকাল অর্থাৎ রবিবার রাতে প্রতিবাদ করতে গেলে এলাকার কয়েকজন যুবককে প্রধানের স্বামী সহ বহিরাগতরা মিলে মারধর করে বলে অভিযোগ।

অপরদিকে পঞ্চায়েত প্রধান শুক্লা সিংয়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁর স্বামী সহ পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়া হচ্ছিল এলাকায়। কালীপুজোর রাতে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে চড়াও হয় প্রধানের স্বামীকে বাড়ির বাইরে টেনে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। সাথ এও অভিযোগ পঞ্চায়েত প্রধানের গায়েও হাত তোলা হয়, মারা হয়ে তাঁর দুই ভাই সহ মেয়েকেও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পঞ্চায়েত প্রধানের তরফে। ছয়জনকে আটকও করেছে পুলিশ। তবে ঘটনাটি নিছক কালীপুজোকে কেন্দ্র করে নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারন রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি।

Post Views: 1,357
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN