+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে ক্লাবের ভেতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Ad Image
Ad Image

দুর্গাপুরে ক্লাবের ভেতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

admin November 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪নভেম্বরঃ

ক্লাবের ভেতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। অমিত নন্দী(৪২) নামে ওই যুবক দুর্গাপুরের ভবানীপল্লীর বাসিন্দা ছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, অমিত দুর্গাপুরের সিটিসেন্টারের একটি শপিং মলে কাজ করতেন। বাজারে তার অনেক টাকা দেনা হয়ে গেছিল। তা নিয়ে বেশ মানসিক অশান্তিতে ভুগছিলেন অমিত। নিউটাউনশিপ থানার ডিভিসি মোড়ের একটি ক্লাবে নিয়মিত যাতায়াত ছিল অমিতের। আজ মঙ্গলবার সকালে ক্লাবের সদস্যরা যখন দরজা খোলে তখন ভেতরে অমিতের ঝুলন্ত দেহ দেখতে পায়। ধার দেনার কারনে পারিবারিক অশান্তি চলছিল আর সেই কারনে আত্মঘাতী হয়েছে অমিত বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে পুরো বিষয়টি জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Post Views: 3,629
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN