+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর স্টিল টাউনশিপে শুরু হল বেআইনি দখলদারী উচ্ছেদ অভিযান

Ad Image
Ad Image

দুর্গাপুর স্টিল টাউনশিপে শুরু হল বেআইনি দখলদারী উচ্ছেদ অভিযান

admin December 10, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ডিসেম্বরঃ

অবৈধ দখলদারী উচ্ছেদ অভিযানে নামল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ, আর এই অভিযানে নেমে এলাকাবাসীদের বিক্ষোভের মুখেও পড়তে হয় তাদের। যদিও তাতে পিছিয়ে আসেননি উচ্ছেদকারীরা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে উচ্ছেদকারীদের সাথে ছিল পুলিশ বাহিনী।

দুর্গাপুর ইস্পাত নগরীর এডিশন রোড, নিউটন অ্যাভিন্যু এলাকায় বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর ইস্পাত কারখানার জমি দখল করে তাতে রাতারাতি দোকানঘর তৈরি করে ফেলেন অনেকে। অভিযোগ এমন কি খেলার মাঠের একাংশেও তৈরি করে ফেলা হয়েছে গাড়ি রাখার জন্য গ্যারাজ। বিষয়টি কারখানা কর্তৃপক্ষ জানার পরেই আজ অর্থাৎ  বৃহস্পতিবার সেই সমস্ত অবৈধ দখলদারী উছেদের জন্য ওই এলাকায় পৌঁছোয়। অবৈধ নির্মান ভাঙ্গার কাজ শুরু হতেই অনেকেই উচ্ছেদকারীদের কাছে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য সময়ের অনুরোধ করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেন জমি কারখানার আর সেই জমিতে অবৈধ নির্মান করার সময় তাঁরা যখন অনুমতি নেননি তখন তাদেরও সময় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

এদিকে স্থানীয়দের একাংশের দাবি এই ঘটনার পেছনে টাকার অবৈধ লেনদেন রয়েছে। তবে কারা এই লেনদেনের পেছনে রয়েছে তাদের নাম এখনই তাঁরা প্রকাশ্যে আনতে চাননি। সময় মতো অভিযুক্তদের নাম প্রকাশ করা হবে বলে সময় চেয়ে নেন তাঁরা।

Post Views: 4,475
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN