+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় অবৈধ দোকানঘর ভাঙ্গল ইস্পাত কর্তৃপক্ষ, উত্তেজনা

Ad Image
Ad Image

ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় অবৈধ দোকানঘর ভাঙ্গল ইস্পাত কর্তৃপক্ষ, উত্তেজনা

admin February 15, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ফেব্রুয়ারীঃ

অবৈধ দখলদারী ভেঙ্গে গুঁড়িয়ে দিলো দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। দুর্গাপুরের ভগত সিং মোড় সংলগ্ন মহিলা পরিচালিত একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় প্রায় ১৩টি দোকানঘর ভাঙ্গা পড়ল সোমবার। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকার ব্যবসায়ী মহলে। সকালে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনের কর্তা এক কোম্পানি সি.আই.এস.এফ এবং স্থানীয় পুলিশকে সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয় ইস্পাত কর্তৃপক্ষের তরফে।

এদিন দোকানঘর ভেঙে গুঁড়িয়ে যাওয়ার পর, অবৈধ দোকানগুলির গজিয়ে ওঠা একটি মার্কেট কমিটির সদস্য শিবচন্দ্র ঠাকুর বলেন,”বিনা নোটিশে এভাবে দোকানগুলি ভেঙে দেওয়ায় আজ ১৩ জন দোকানদারের প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষতি হল।” তিনি বলেন, “আগে বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে বসে পুলিশ ও ইস্পাত কর্তৃপক্ষই যৌথভাবে আমাদের আশ্বাস দেয় যে রাস্তা লাগোয়া দোকানগুলি পিছিয়ে নিলে তাদের আপত্তি থাকবে না। প্রশাসনের সেই অশ্বাস পেয়েই অনেক দোকানদার লক্ষ লক্ষ টাকা খরচ করে সামনে থেকে দোকানগুলি পিছিয়ে নিয়ে নতুন করে তৈরী করছিল।”

অপরদিকে, দুর্গাপুর ইস্পাত কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন, ““আমাদের জমির ওপর অবৈধ দখলদার বসলে সময়মতো ওইসব বেআইনী দখলদার হঠিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। ওরকম হলে আমরা বারে বারে ভেঙে দেব আর আমাদের জমি পুনরুদ্ধার করবো।”

উল্লেখ্য, গত মাসেই ইস্পাতের জমি দখল করে পাকাপোক্ত দোকানঘর নির্মাণের বিষয়টি নিয়ে দুর্গাপুর থানায় একটি এফ.আই. আরও রুজু করা হয়েছিল ইস্পাত কর্তৃপক্ষের তরফে।

Post Views: 3,868
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN